Wednesday, June 24বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

নির্বাচনের আগে শিল্পি সমিতির কার্যালয়ে প্রবেশাধিকার নিষিদ্ধ

বার্তা প্রতিনিধি রানু বেগম: দীর্ঘ দুই বছর পর আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত শিল্পী সমিতির ভেতরে শিল্পীদের আনাগোনা নিষেধ করেছেন নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন বিষয়টি নিশ্চিত করেছেন। সম্প্রতি নির্বাচনে সভাপতি পদপ্রার্থী চিত্রনায়িকা মৌসুমীর সাথে অভিনেতা ড্যানিরাজ শিল্পী সমিতিতে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এসময় তিনি মৌসুমীকে ধাক্কা মারেন বলেও অভিযোগ উঠেছে। এরই জের ধরে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

শিল্পি সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন বলেন,”একটা নির্বাচনকে ঘিরে শিল্পীদের দুর্নাম হবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না। কিন্তু সেটাই হচ্ছে। মৌসুমীর সঙ্গে ড্যানিরাজ বাজে আচরণ করেছেন। আমি এটা মানবো না কিছুতেই। এখানে চলচ্চিত্রের শিল্পী সমাজের ইমেজ জড়িত। তাই নির্বাচন কমিশনার হিসেবে আমাকে কঠোর হতেই হলো। আমি ঘোষণা দিয়ে দিয়েছি যে নির্বাচনী নিয়ম অনুযায়ী নির্বাচনের দিন পর্যন্ত সমিতির ভেতর আড্ডাবাজি, চা খাওয়া বা ভোটের প্রচারণা করা যাবে না। নির্বাচন শেষ হওয়ার আগ পর্যন্ত সমিতির কমিশনারদের কার্যালয়। এখানে প্রার্থী-সমর্থকদের কোনো রকম হট্টগোল হওয়া যাবে না। কেউ নিয়ম ভাঙলে আমি ব্যবস্থা নেবো।”

জানা যায় এর আগে গত সোমবার রাতে মৌসুমীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ড্যানিরাজ। এসময় তিনি মৌসুমীকে ধাক্কা মারেন বলেও অভিযোগ উঠেছে। ঘটনার পর তাৎক্ষণিকভাবে প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানকে নিয়ে আলোচনায় বসেন। সেখানে ড্যানিরাজ কৃতকর্মের জন্য ক্ষমা চান।

তবে আগামী ২৫ অক্টোবর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। এবার সভাপতি পদে মিশা সওদাগরের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মৌসুমী। উভয়ের জনপ্রিয়তা তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *