Monday, June 15বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

নায়িকা ও সাংসদ নুসরাত এবার বিয়ে করবেন তার প্রেমিক জৈনকে

বার্তা প্রতিনিধি: নায়িকা থেকে সাংসদ ভাবতেই অভাক লাগছে। ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে রাজ্যে আলোড়ন সৃষ্টি করেছেন অভিনেত্রী নুসরাত জাহান। সদ্য ঘোষিত ফলাফলে রাজ্যের বসিরহাট কেন্দ্র থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন টালিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। এরপর তিনি ধন্যবাদ জানান তার বসিরহাটের বাসিন্দাদের। দেশের জন্যই তিনি কাজ করবেন বলে জানান। তবে এর মধ্যে আরও একটি সুখবর রয়েছে তার ঝুলিতে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এদেকে ভারতীয় গণমাধ্যমে খবর, আসছে জুনেই বিয়ে পিঁড়িতে বসছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ভোটে জয়ী নুসরাত। পাত্র প্রেমিক নিখিল জৈন। কলকাতার প্রতিষ্ঠিত ব্যবসায়ী নিখিল। ইতোমধ্যে মেহেদি অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে। ঘনিষ্ঠ সূত্রের খবর , দেশের বাইরেই ডেস্টিনেশন ওয়েডিং হবে তাদের। তিনিও এবার বিয়ের জন্য আগ্রহী বলে জানান নুসরাতের ঘনিষ্টজনরা।
সূত্র: বিডি প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *