Wednesday, March 25বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

দেশ বরেণ্য আলেমে দ্বীন শাহ মোহাম্মদ তৈয়বের ইন্তেকাল

বার্তা প্রতিনিধি: বিশিষ্ট আলেমে দ্বীন ও দেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রামের পটিয়ার জামিয়া ইসলামিয়া জিরি’র মুহতামিম হযরতুল আল্লামা মাওলানা শাহ মোহাম্মদ তৈয়ব ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Thank you for reading this post, don't forget to subscribe!

এই বরেন্য শিক্ষবিদ মোহাদ্দেস ও রোববার (২৪ মে) দিবাগত রাত দেড়টার দিকে তিনি চট্টগ্রাম মেডিকেলে ইন্তেকাল করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

এদিকে কওমীর পন্থি এই হক্কানী আলেমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মেখল হামিউসসুন্নাহ মাদরাসার সিনিয়র শিক্ষক ও হাটহাজারী ওলামা পরিষদের সেক্রেটারি মাওলানা জাকারিয়া নোমান ফয়জী। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে ওলামায়ে কেরামদের মাঝে ও কওমী শিক্ষা সমাজে।

বিশ্বস্থ সূত্রে জানা গেছে, দেশের অন্যতম শীর্ষ এই আলেম রমাযানুল মোবারকের শেষ দশকের এতেকাফ শেষে অসুস্থতা বোধ করলে তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি নামাজ আদায় করছিলেন এমতাবস্থায় তিনি জায়নামাজে সিজদারত অবস্থায় ইন্তেকাল করেন। হক্কানী এই আলেম দীর্ঘদিন দ্বীনি খেদমতের সাথে যুক্ত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *