
দীর্ঘ দিন পর পাকিস্থানের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের পথ সুগম হতে চলছে। গত ৫ই আগষ্টের পর দীর্ঘ ১২ বছর পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। কায়রোতে ডি-৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে গত ১৯ ডিসেম্বর ওই বৈঠক হয়। যোগাযোগ বেড়েছে দু’দেশের দূতাবাসের মধ্যে। এবার বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
Thank you for reading this post, don't forget to subscribe!আরো জানতে: সচিবালয়ের ৭ নং ভবনে আগুন নিয়ন্ত্রনে কাজ করছে ১৯টি ইউনিট
সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মাসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশ সফর করবেন। আসন্ন এ সফরটি একটি যুগান্তকারী পদক্ষেপ, যা গত বছরের আগস্টে ভারতপন্থি সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর দুই দেশের মধ্যে উষ্ণ সম্পর্ককেই সামনে তুলে ধরছে। ২০১২ সালের পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর হতে চলেছে।
পাকিস্তনের পররাষ্ট্রমন্ত্রী আরও নিশ্চিত করেছেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসও পারস্পরিক সম্মত তারিখে ইসলামাবাদ ভ্রমণের জন্য পাকিস্তানের আমন্ত্রণ গ্রহণ করেছেন।
আরো জানতে:পাকিস্থান থেকে সরাসরি জাহাজ পৌচালো চট্টগ্রাম বন্দরে বাড়লো রাজস্ব আয়
ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নতি হয়েছে।
এর আগে ২০১২ সালে সর্বশেষ পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ সফর করেছিলেন হিনা রব্বানি খার। মূলত উন্নয়নশীল আট মুসলিম দেশের জোট ডি-৮ শীর্ষ সম্মেলনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে সেসময় ঢাকা সফর করেছিলেন তিনি।
আরো জানতে:বিয়ে যেন টাকা, ভারতের নিক্কি নামক এক মেয়ে প্রতারনা করে হাতিয়ে নিয়েছেন কয়েক কোটি টাকা
২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে শেখ হাসিনার ১৫ বছরের মেয়াদে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্কে টানাপড়েন ছিল। আওয়ামী লীগের এই নেত্রী ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য পাকিস্তানের একাধিক প্রচেষ্টায় সাড়া দেননি বলেও প্রতিবেদনে জানানো হয়।

