Monday, February 16বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

ঢাকার আলোচিত প্রার্থী ও নারী আসন পেলেন ১০টি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয় থেকে ২৩৭ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি। প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে রাজধানী ঢাকা থেকে লড়বেন যারা

Thank you for reading this post, don't forget to subscribe!

আরো পড়ুন: ২৩৭ আসনে বিএনপির প্রার্থী চুড়ান্ত

ঢাকা-৮, মির্জা আব্বাস
মির্জা আব্বাসকে ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।

ঢাকা-৩, গয়েশ্বর
গয়েশ্বর চন্দ্র রায়কে জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ (কেরানীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোতীত করা হয়েছে ।

ঢাকা-২, আমান
ঢাকা-২ আসনে লড়বেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান।

ঢাকা-১৪, সানজিদা তুলি
ঢাকা-১৪ আসনে মনোনয়ন পেয়েছেন গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বোন ‘মায়ের ডাকে’র অন্যতম সমন্বয়ক সানজিদা তুলি।

আরো পড়ুন: ড. জাকির নায়েকের ঢাকায় আসা নিয়ে বাংলাদেশের কড়া হুসিয়ারি ভারতকে

ঢাকা-৬, ইশরাক
ঢাকা-৬ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য, সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন।

ঢাকা-১৬, ফুটবলার আমিনুল
ঢাকা-১৬ থেকে ধানের শীষে লড়াই করবেন আমিনুল হক। রাজনীতিতে আসার আগে তিনি ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কৃতি গোলকিপার। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক।

ঢাকা-৫, নবী উল্লাহ নবী
ঢাকা-৫ আসনে নবী উল্লাহ নবী ‍যিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক।

ঢাকা-৪, তানভীর আহমেদ রবিন
ঢাকা-৪ আসনে মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

আরো পড়ুন: ইসলামিক স্কলারগণের সমন্বয়ে গঠিত হলো ”হাসানাহ ফাউন্ডেশেন” চেয়ারম্যান মিজানুর রহমান আজহারী

এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি যে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে, মাত্র ১০ জন নারী প্রার্থী রয়েছেন। যা মোট প্রার্থীর ৪ দশমিক ২২ শতাংশ।

৩ নভেম্বর সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এদিকে ঘোষিত তালিকায় নারী প্রার্থীরা হলেন—

১. বেগম খালেদা জিয়া (দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১)।

২. ফারজানা শারমীন (নাটোর-১)।

৩. মোছাঃ সাবিরা সুলতানা (যশোর-২)।

৪. সানসিলা জেবরিন (শেরপুর-১)।

৫. আফরোজা খান রিতা (মানিকগঞ্জ-৩)।

৬. সানজিদা ইসলাম তুলি (ঢাকা-১৪)।

৭. শ্যামা ওবায়েদ ইসলাম (ফরিদপুর-২)।

৮. ইসরাত সুলতানা ইলেন ভুট্টু (ঝালকাঠি-২)।

৯. মোছা. তাহসিনা রুশদীর (সিলেট-২)।

১০. নায়াব ইউসুফ আহমেদ (ফরিদপুর-৩)।

সূত্র: রাইজিং বিডি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *