
বার্তা প্রতিনিধি: ভারতের চলচিত্র অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও হলিউড সংগীতশিল্পী নিক জোনাস বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন। এমনটিই জানিয়েছে ইউএস ভিত্তিক ওকে ম্যাগাজিন।
Thank you for reading this post, don't forget to subscribe!ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের পর থেকে প্রায় সব বিষয়েই দু’জনের মধ্যে ঝগড়া হচ্ছে। কাজের ব্যাপার হোক অথবা একে অপরের সঙ্গে সময় কাটানোর ব্যাপারে বনিবনা হচ্ছে না এ দম্পতির।
প্রতিবেদনে আরো দাবি করা হয়েছে, বিয়ের পর থেকেই প্রিয়াঙ্কা সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছেন, আর তাতেই সমস্যা আরো বেড়েছে।
এছাড়া জোনাস পরিবারও নাকি বেজায় চটেছে প্রিয়াঙ্কার উপর। তাদের মনে হয়েছে বয়স বাড়লেও এখনও প্রিয়াঙ্কা ২১ বছর বয়সী কোনও মেয়ের মতোই আচরণ করেন। তার যে সন্তান নিয়ে ঘর করার সময় হয়েছে তা তিনি বুঝতেই চান না।
তবে ভারতীয় অনেক মিডিয়া ওই ম্যাগাজিনের এমন খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছে। তবে প্রিয়াঙ্কা ও নিকের পক্ষ থেকে তাদের পিআর ম্যানেজার এমন খবর গুজব বলে জানিয়েছেন।
এদিকে প্রিয় দুই তারকার তালাকের কথা শুনে ভেঙে পড়েছেন তাদের ভক্তরা। এ বিষয়ে প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া বলেছেন, এমন বাজে খবরে আমাদের পরিবারের শান্তি নষ্ট করতে চাই না। বর্তমানে জোনাস পরিবারের সঙ্গে মিয়ামিতে ছুটি কাটাচ্ছেন প্রিয়াঙ্কা। তবে বিষয়টি গুজব বলেই অবিহিত করেছেন প্রিয়াংকা।
সূত্র: মানবকণ্ঠ

