
এরশাদের অবর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন জি এম কাদের। আলহাজ্ব হোসাইন মুহম্মদ এরশাদের অবর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তার ছোট ভাই জি এম কাদের।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় পার্টির জন্য ভবিষ্যৎ নির্দেশনা শীর্ষক এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানান হুসেইন মুহম্মদ এরশাদ। বিষয়টি ইতোমধ্যে ছোট ভাই জি এম কাদেরকেও জানিয়েছেন প্রাক্তন এই রাষ্ট্রপতি।
বিজ্ঞপ্তিতে হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টির নেতা-কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, আমি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে পার্টির সর্বস্তরের নেতা-কর্মী ও সমর্থকদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি যে, আমার অবর্তমানে পার্টির বর্তমান কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। আশা করছি, পার্টির জাতীয় কাউন্সিল আমার মতো তাকেও চেয়ারম্যান নির্বাচিত করে পার্টির সার্বিক দায়িত্ব অর্পণ করবে।
তাছাড়া পার্টির চেয়ারম্যান হিসেবে আমি যতদিন দায়িত্ব পালন করব, জি এম কাদের আমাকে সহযোগিতা করবেন। উল্লেখ্য যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মহাজোটের মাধ্যমে ২০টি আসন পেয়ে ২য় অবস্থানে রয়েছে।
সূত্র: মানবকণ্ঠ

