
আবারো অসুস্থ হয়ে পড়লেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বর্তমান বিরোধী দলীয় নেতা আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদ। তিনি নিয়মিত মেডিকেল চেক আপ করানোর জন্য সিঙ্গাপুরে গেছেন এই সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রোববার দুপুর ১২টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের (এসকিউ-৪৪৯) বিমানে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।
Thank you for reading this post, don't forget to subscribe!এ সময় পার্টির নেতাকর্মীরা বিমানবন্দরে তাকে বিদায় জানান। তার সফরসঙ্গী রয়েছেন জাপা প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের একান্ত সচিব মেজর (অব.) খালেদ আখতার, হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ভাই হুসেইন মোর্শেদ এবং হুসেইন মোর্শেদ এর স্ত্রী রুখসানা খান মোর্শেদ। তারা জানান হোস্ইন মোহাম্মদ এরশাদ গত কয়দিন ধরে শারিরিক অসুস্থতায ভুগছেন। তাই তাকে চিকিৎসা ও তার শরীর চেকআপ বেশী জরুরী হয়ে পড়ায় তারা তাকে সিঙ্গাপুরে নিয়ে গেছেন। তারা সিঙ্গাপুর যাওয়ার আগে দেশবাসির কাছে দোয়া কামনা করেন।
সূত্র: চাহিদা

