Sunday, June 21বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

খালেদাকে হুইল চেয়ারে করে আদালতে হাজির

দুদকের করা নাইকো দুর্নীতি মামলায় হাজিরা দিতে হুইল চেয়ারে করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার দুপুর ১২টা ২৬ মিনিটে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নং বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে তাকে হাজির করা হয়। আজ এই মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য রয়েছে।

এর আগে ১৩ জানুয়ারি ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক এ দিন ধার্য করেন। ওই দিন মামলাটির অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে দুপুর ১২টা ২০ মিনিটে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বেলা ১টা ৫৫ মিনিটে খালেদা জিয়াকে ফের কারাগারে নেয়া হয়। তবে খালেদা জিয়াকে হাস্যজ্জল দেখা গেছে।
সূত্র: চাহিদা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *