Thursday, March 5বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

গাজার ইউনিস শহরে ইসরাইলের আবারও বিমান হামলা

বার্তা প্রতিনিধি: ফিলিস্তিনির গাজার খান ইউনিস শহরে অবস্থিত হামাসের স্থাপনাকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার চালানো হামলার বিষয়ে ইসরায়েল দাবি করছে তেল আবিবে হামলা রকেট হামলা চালানোর প্রতিশোধ নিতেই তারা এ বিমান হামলা চলিয়েছে। তবে এ হামলায় কোন হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। খবর আল জাজিরার ।

Thank you for reading this post, don't forget to subscribe!

তবে সংবাদ সংস্থা এএফপি জানায়, হামাসের সেনা ঘাটি লক্ষ্য করে কমপক্ষে ৩০টি হামলা চালানো হয়েছে। আর এ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে

অন্যদিকে ইসরায়েলের রাজধানী তেল আবিবের হামলার কথা স্বীকার করেছে প্রত্যক্ষদর্শীরা। ইয়োনাহ জেফ নামের তাল আবিবের এক বাসিন্দা বলেন, আমি রকেটের শব্দ শুনেছি এবং সেই সাথে সাইরেনের আওয়াজ শুনেছি। এটা একটু বিস্ময়কর ছিল।

বিগত ২০১৪ সালের পর এই প্রথম তেল আবিবে রকেট হামলার দাবি করল ইসরায়েল। ধারণা করা হচ্ছে, ইসরায়েলের প্রতিশোধ নেয়ার এমন ইচ্ছা গাজা সংকটকে আরো বাড়িয়ে তুলবে। অনেকদিন পর ইসরাইল প্রতিশোধ নিতে এই হামলা চালালে ব্যাপক ক্ষয়ক্ষতি হলে কেউ হতাহত হয়নি। তবে বেশ কয়েকজন আহত হবার খবর পাওয়া গেছে।

সূত্র: মানবকণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *