
বার্তা প্রতিনিধি: বিশ্বে করোনা ভাইরাসে আতংক হওয়ায় সৌদী সরকার মক্কা ও মদিনায় সকল ধর্মীয় মুসলমানদের ভ্রমন বন্ধ ঘোষনা করেছেন। এরই ধারাবাহিকতায় ওমরাহ বন্ধ থাকাকালীন মক্কার গ্র্যান্ড মসজিদ এলাকার মাতাফ (পবিত্র কাবা শরীফের চারপাশ) এবং মাসা (সাফা মারওয়ার মাঝের জায়গা) প্রদক্ষিণ বন্ধ থাকবে। সৌদি আরবের সংবাদ সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সৌদি গেজেট।
Thank you for reading this post, don't forget to subscribe!এই দুই মসজিদের দায়িত্বরত কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ সময়টাতে শুধু গ্র্যান্ড মসজিদের ভেতরেই নামাজ আদায় করা যাবে। জনগণের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
একই সঙ্গে মদীনায় নবীজির মসজিদ আল রাওদা আল শরীফও এ সময়ে পর্যটকদের জন্য বন্ধ থাকবে। এছাড়া নবীজির মসজিদের পাশে বাকি সিমেন্ট্রিও পর্যটকদের জন্য বন্ধ থাকবে।
এ বিষয়ে মসজিদের মুখপাত্র জানিয়েছেন, মসজিদ দুইটি এশার নামাজের এক ঘণ্টা পর থেকে ফজরের নামাজের এক ঘণ্টা আগে পর্যন্ত বন্ধ থাকবে।
এছাড়া এ সময়ে ইহরাম পরে গ্র্যান্ড মসজিদ কিংবা এর আঙিনায় প্রবেশ করা যাবে না।
এ সময়ের মধ্যে এতেকাফ এবং মসজিদের ভেতর খাবার ও পানীয় নিয়ে প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মক্কারও বাসিন্দাদের জন্যও বন্ধ করা হয়েছে ওমরাহ আদায়। এছাড়া জমজমের পানিও কাউকে দেয়া হবে না।
এদিকে সারা বিশ্বে যখন করোনা ভাইরাস দ্রুত ছড়াচ্ছে তখন পবিত্র নগরী মক্কায় তীর্থ যাত্রীদের প্রবেশাধিকার নিষিদ্ধ করল সৌদি আরব। বৃহস্পতিবার (০৫ মার্চ) থেকে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত পবিত্র কাবা নগরীতে তীর্থ যাত্রীদের ঢোকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেষনা না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বন্ধ থাকবে।

