Sunday, June 21বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

এবার ১২ বছরের গ্যারান্টি দি্চেছ ওয়ালটন কম্প্রেসারের

বাংলদেশী পন্য ওয়ালটন পণ্যটির কম্প্রেসারে ১২ বছরের গ্যারান্টি ঘোষণা করলো দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। আগে এই সুবিধাটি ছিলো ১০ বছরের জন্য। মূলত, বিশ্বের লেটেস্ট প্রযুক্তি, মেশিনারিজ ও যন্ত্রপাতির সমন্বয়ে বাংলাদেশেই কম্প্রেসার ও এর প্রয়োজনীয় যন্ত্রাংশ তৈরি করছে ওয়ালটন। মান নিয়ন্ত্রণে উত্পাদন পর্যায়ে অনুসরণ করছে ‘জিরো টলারেন্স’ নীতি। ফলে, কম্প্রেসারের সর্বোচ্চ গুণগতমান ও দীর্ঘস্থায়ীত্ব নিশ্চিত করা সম্ভব হচ্ছে। এরই প্রেক্ষিতে ফ্রিজ কম্প্রেসারে এই দীর্ঘস্থায়ী গ্যারান্টির ঘোষণা দিয়েছে দেশীয় প্রতিষ্ঠানটি।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত ‘ডিক্লারেশন প্রোগ্রাম’ এ ফ্রিজ কম্প্রেসারে ১২ বছরের গ্যারান্টি সুবিধার ঘোষণা দেয়া হয়। ওয়ালটন ফ্রিজের গ্রাহকদের জন্য এই সুবিধা রোববার থেকে সারা দেশে কার্যকর হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ডিক্লারেশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক ইভা রিজওয়ানা, নজরুল ইসলাম সরকার, মো. হুমায়ুন কবীর ও মোহাম্মদ রায়হান, অপারেটিভ ডিরেক্টর মো. কামরুজ্জামান ও ফিরোজ আলমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে কর্মকর্তারা বলেন, কম্প্রেসারে দীর্ঘস্থায়ী গ্যারান্টি ঘোষণা করায় ওয়ালটন ফ্রিজের প্রতি গ্রাহকের আস্থা আরো সুসংহত হবে। তারা জানান, ইউরোপিয়ান প্রযুক্তি ও মেশিনারিজের সমন্বয়ে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে বাংলাদেশের একমাত্র সর্বাধুনিক কম্প্রেসার মেনুফ্যাকচারিং প্লান্ট গড়ে তোলা হয়েছে। সেখানে কাজ করছেন দেশি-বিদেশি অত্যন্ত মেধাবি, দক্ষ ও অভিজ্ঞ প্রকৌশলীরা। শতাধিক প্রকৌশলীকে দেয়া হয়েছে ইউরোপ থেকে উচ্চতর প্রশিক্ষণ। তারা এখন বাংলাদেশেই সর্বোচ্চ গুণগতমানের কম্প্রেসার ও এর প্রয়োজনীয় যন্ত্রাংশ তৈরি করছে।

নিজস্ব চাহিদা মিটিয়ে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত কম্প্রেসার বিদেশেও রফতানির উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে ওয়ালটন কারখানায় তৈরি কম্প্রেসারের যন্ত্রাংশ রফতানি হয়েছে ইউরোপে। তবে বাংলাদেশে এখন এর ব্যাবহার অনেক হারে বেড়েছে বলে সকলের ধারনা।

সূত্র: মানবকণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *