Wednesday, June 3বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

আবারো আগুনে পুড়লো ঢাকা ভাষানটেক

বার্তা প্রতিনিধি: আবারো আগুনে পুড়লো ঢাকা। চক বাজারের বয়াবহ ট্রেজিডির পর এবার রাজধানী মিরপুর ১৪ নাম্বার এলাকার ভাষানটেক বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। বুধবার মধ্যরাতে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা আতাউর রহমান অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওই এলাকায় বসবাসকারী এক প্রত্যক্ষদর্শী অনলাইনকে বলেন, ‘রাত ১টা ৩০ মিনিটে বস্তিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসের খবর দেন তারা। পরে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট একসাথে কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে। জানা যায় প্রায় ৮০টি ঘর পুড়ে চাই হয়ে গেছে। কিন্তু কোন হতাহতের খরব জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে সে সম্পর্কেও কিছু যানা যায়নি। তবে ধারনা করা হচ্ছে চুলার আগুন থেকে বা বৈদ্যতিক সার্কিট থেকেও আগুন লাগতে পারে বলেও ধারনা করেছেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *