Sunday, June 21বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

আগামী ১১ই মার্চ ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হবে

একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হবে। বুধবার বিকেলে ডাকসু ও হল সংসদ নির্বাচন বিষয়ে হল প্রাধ্যক্ষ এবং ডাকসু নির্বাচন সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে উপাচার্য আখতারুজ্জামান এই তারিখ নির্ধারণ করেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওইদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের গঠনতন্ত্রের ৮(ই) ধারা অনুযায়ী ডাকসুর সভাপতি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নির্বাচনের এই তারিখ ও সময় নির্ধারণ করেন।
এই নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন অংশ গ্রহনের মাধ্যমে সূষ্ঠ নির্বাচন হবে এই আশাবাদ ব্যাক্ত করেছেন সকলে।

সূত্র: মানবকণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *