Friday, June 19বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত পাওয়ার র‍্যাংকিংয়ে সবার ওপরে মেসি

২০২৬ এর বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচগুলোর পর ফিফা প্রকাশিত অফিসিয়াল পাওয়ার র‍্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে ৩-০ ব্যবধানে জেতানোর স্বীকৃতি হিসেবেই তিনি এই চূড়ায় উঠে এসেছেন।
আরো জানতে পড়ুন : আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপের চুড়ান্ত দল ঘোষনা নেতৃত্ব দেবেন মেসি

Thank you for reading this post, don't forget to subscribe!

বিশ্ব ফুটবল ফেডারেশন ফিফার ডেটাভিত্তিক পারফরম্যান্স সূচকে মূলত আক্রমণ, সৃজনশীলতা এবং রক্ষণ—এই তিনটি মানদণ্ডে খেলোয়াড়দের মূল্যায়ন করা হয়। এই সূচকে আক্রমণভাগে ১০-এর মধ্যে ৮.১৩ রেটিং অর্জন করে তালিকায় এক নম্বরে অবস্থান করছেন মেসি। তার ঠিক পরেই ৭.৭৪ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের ফরোয়ার্ড ইলাইজাহ জাস্ট এবং ৭.৪৭ রেটিং নিয়ে তৃতীয় স্থানে জায়গা পেয়েছেন আইভরি কোস্টের আমাদ দিয়ালো।

আরো জানতে পড়ুন :ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা আজ খেলবেন নেইমার জুনিয়রও

বিশ্বকাপ পর্বের আলজেরিয়ার বিপক্ষে ওই ম্যাচে ১৭, ৬০ ও ৭৬ মিনিটে লক্ষ্যভেদ করে আন্তর্জাতিক ক্যারিয়ারের ১১তম হ্যাটট্রিক পূর্ণ করেন লিওনেল মেসি। আর বিশ্বমঞ্চে এটিই ছিল তার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক।

আরো জানতে পড়ুন :এবার বিপিএলে খেলবে ৮ দল আগ্রহ ছিল ১১ দলের

মেসির দুর্দান্ত এই হ্যাটট্রিকের সুবাদে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা এখন ১৬। এর মাধ্যমে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। অর্থাৎ, বিশ্বকাপ ইতিহাসে এখন যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার আসনে রয়েছেন মেসি ও ক্লোসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *