Tuesday, June 23বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

হঠাৎ করে চট্টগ্রামে ৭ পুলিশ পরিদর্শককে বদলি

বার্তা প্রতিনিধি: চট্টগ্রাম আইনশৃংখলা বাহিনীতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। জানা যায় চট্টগ্রামের বড় দুই থানায় যোগদানের মাত্র কয়েক মাসের মাথায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই থানা চান্দগাঁও ও বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নিজ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ডিবি ও সিটি এসবির আরও পাঁচ পরিদর্শককে বদলি করে সিআইডি ঢাকা, চট্টগ্রাম ও সিলেট রেঞ্জে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পুলিশ সদর দপ্তরের এই আদেশ হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

জানা যায় প্রত্যাহার হওয়া পরিদর্শকরা হলেন চান্দগাঁও থানার ওসি আবুল কালাম আজাদকে চট্টগ্রাম রেঞ্জে, বন্দর থানার ওসি সুকান্ত চক্রবর্তীকে সিলেট রেঞ্জে বদলি করা হয়।

পুলিশ সদর দপ্তরের একই আদেশে ডিবির পরিদর্শক আতিক আহমেদ চৌধুরীকে সিআইডি ঢাকাতে, সিটি এসবির ফজলুল করিম সেলিমকে সিলেট রেঞ্জে, সাইফুল আলম চৌধুরী, মর্জিনা আকতার মজু ও আসাদ করিম চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে।
তবে হঠাৎ করে কি কারনে এত পরিবর্তন আনা হয়েছে তা নিশ্চিত করে জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *