
বার্তা প্রতিনিধি: চট্টগাম শাহ আমানত বিমান বন্দর থেকে বিপুল পরিমান স্বর্ণ উদ্ধার করেছে এনএসআই। জানা যায় ছয়টি চার্জ লাইটের ব্যাটারির সাথে বিশেষ কায়দায় লুকানো ছিল প্রায় সাড়ে ৭ কোটি টাকার সাড়ে ১৫ কেজি ওজনের স্বর্ণের বার। বিমানবন্দর দিয়ে এসব স্বর্ণ নিয়ে বের হওয়ার প্রস্তুতি নিয়েছিলেন শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার যাত্রী মোহাম্মদ জয়নাল হক। কিন্তু জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সদস্যদের হাতে বিশাল এই স্বর্ণ চোরাচালান ধরা পড়ে।
Thank you for reading this post, don't forget to subscribe!গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, গতকাল সকাল ৮টা ৪০ মিনিটে শারজাহ থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীদের সকলে নেমে আসার পর ফটিকছড়ির শান্তিরহাটের মোহাম্মদ জয়নাল হক (পাসপোর্ট নম্বর : বিকে-০৮১৫৯৪) লাগেজ নিয়ে বের হচ্ছিলেন। এ সময় এনএসআই চট্টগ্রাম মেট্রোর বিমানবন্দর টিমের সদস্যরা শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের লোকজন জয়নাল হককে চ্যালেঞ্জ করার জন্য বলেন।
গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই নিশ্চিত হয়, জয়নালের কাছে বিপুল পরিমাণ স্বর্ণ রয়েছে। জয়নাল শুরুতে অস্বীকার করেন। পরে তার লাগেজ তল্লাশি করে ছয়টি চার্জার লাইট পাওয়া যায়। প্রতিটি লাইট খুলে ব্যাটারি বের করার পর একে একে ১৩০টি স্বর্ণের বার পাওয়া যায়। প্রায় সাড়ে ১৫ কেজি ওজনের এসব স্বর্ণের দাম সাড়ে ৭ কোটি টাকা বলে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন। রাতে তাকে পতেঙ্গা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সে এসব স্বর্ণ নিজে ব্যাবসার কাজে লাগাতে বিদেশ থেকে নিয়ে আসেন বলেন জান যায়।
সূত্র: নয়া দিগন্ত

