Saturday, June 13বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

রাত ৪টায় জহুর হকার্স মার্কেটে আগুন নিয়ন্ত্রনে ১৫ ইউনিট

বার্তা প্রতিনিধি: চট্টগ্রামে ব্যাস্ততম মার্কেট চট্টগ্রাম প্রানকেন্দ্রে নগরীর নিউমার্কেটের পাশ্বে কোতোয়ালি থানাধীন জহুর হকার্স মার্কেটে আগুন লেগেছে।
সরেজমিনে দেখা গেছে শনিবার ভোর পৌনে ৪টার দিকে ওই মার্কেটের মাঝামাঝি দোকান গুলোতে আগুন লাগে। এ মার্কেটে প্রচুর কাপড়ের দোকান, টেইলার্স ও পাইকারী মার্কেট ও রয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন সংবাদমাধ্যমকে জানান, আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন, চন্দনপুরা, আগ্রাবাদ ও কালুরঘাট ফায়ার স্টেশনের ১৫টি ইউনিট পাঠানো হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। ধারনা করা হচ্ছে ইলেক্ট্রিক সট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে। তবে এর বিশদ কিছু এখনো জানা যায়নি।

এদিকে জহুর হকার্স মার্কেটে আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন, চন্দনপুরা, আগ্রাবাদ ও কালুরঘাট ফায়ার স্টেশনের ১৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রতে আনতে সক্ষম হয়।

এদিকে ধারনা করা হচ্ছে বিপুল পরিমান ক্ষয়ক্ষতির সম্ভাবনা রেয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার মূল কারণ ও কি পরিমান ক্ষয়ক্ষতি হেয়েছে তার পরিমাণ জানা যায়নি। সকালে মার্কেট সমিতি নেতৃবৃন্দ ও অন্যান্যরা আগুন লাগার স্থান পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *