Tuesday, July 14বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

রাজধানীর ফার্মগেট এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল গ্রেফতার ২৪৮

আগষ্টের পর নেতাদের পলায়ন হেভিওয়েট নেতাদের গ্রেপতার ও পরবর্তী দলটি নিষিদ্ধ করায় সরাসরি কোন মিছিল মিটিং করতে না পারায় বুধবার রাজধানীতে ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ ও তার অংগসংগঠন। তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকায় ঝটিকা মিছিলের পর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় ২৪৮ জন নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

Thank you for reading this post, don't forget to subscribe!

আরো পড়ুন: রাবি রাকসু নির্বাচনে ৪২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী

এ ঘটনায় আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত রাজধানীর ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

পূর্বের ঘোষনা অনুযায়ী সকাল থেকে ঢাকার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেন আওয়ামী লীগ দলটির নেতাকর্মীরা।

আরো পড়ুন: তারেক রহমান জানিয়েছেন, সংগঠনের ৭ হাজার সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

এদিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান বলেন, আজ ২৪৮ জন আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের তেজগাঁও, ফার্মগেট ও গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আরো পড়ুন: ব্যাংকবহির্ভূত ৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের

এ ছাড়া এ পর্যন্ত ঝটিকা মিছিল থেকে আনুমানিক সাড়ে পাঁচশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কতক্ষন পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে তার কিছুই জানাননি আইন শৃংখলা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *