Tuesday, April 28বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

রহিঙ্গাদের আইডি বানিয়ে দেওয়ার অভিযোগে চট্টগ্রামে ৩ নির্বাচন কর্মকর্তা আটক

রানু বেগম- প্রতিনিধি: সম্প্রতি অর্থের বিনিময়ে রোহিঙ্গাদের ভোটার করা ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাইয়ে দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের এক কর্মীসহ তিনজনকে আটক করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

গত সোমবার রাত ১১ টার দিকে ওই তিনজনকে আটক করা হয় বলে এই প্রতিনিধিকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মুনির হোসাইন খান।

জেলা নির্বাচন কর্মকর্তা মুনির হোসাইন এই প্রতিনিধিকে বলেন, আটকের পর তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। টানা কয়েকদিন নজরে রাখার পর এ তিনজনকে শনাক্ত করা হয়। তাদেরকে খুব শিগগিরই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

নির্বাচন কমিশন কার্যালয় থেকে আটক তিনজনের মধ্যে একজন হলেন- চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়ের ডবলমুরিং থানা অফিসের অফিস সহায়ক মো. জয়নাল আবেদীন (৩৫)। বাকি দুজন তার সহযোগী বলে জানা গেছে।

এই ঘটনার খবর পেয়ে নির্বাচন অফিসে এসেছেন কোতোয়ালী থানার একটি টিম। তারা বলেন, ‘নির্বাচন অফিস থেকে আমাদের খবর দেওয়া হয়েছে। রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র পাইয়ে দেওয়ায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। নির্বাচন অফিস এদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। পরে তাদের আটক করে আমরা থানায় নিয়ে যাব। সেখানে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়াও এদের সাথে আর কেউ জড়িত আছে কিনা সে বিষযেও তদন্ত করবে বলে জানান পুলিশ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *