
বার্তা প্রতিনিধি: দেশ বরেণ্য প্রয়াত সাংবাদিক মাহফুজ উল্লাহ স্মরণসভায় কথা বলার সময় আবেগ আপ্লুত হয়ে অঝোরে কাঁদলেন বিএনপি মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার জাতীয় প্রেসক্লাবে প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।
Thank you for reading this post, don't forget to subscribe!বিএনপির মহাসচিব বলেন, মাহফুজ উল্লাহর সঙ্গে আমার এতো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল যে, তিনি আমার পাশে থাকবেন না তা কখনও ভাবিনি। ফখরুল আরো বলেন, এক সময় তিনি বিএনপির সমালোচনা করেছিলেন। তিনি সত্যকে সত্য বলতেন। ছাত্রজীবন থেকে তিনি রাজনীতির বিষয়ে খুব সচেতন ছিলেন। পরবর্তী জীবনে সাংবাদিক হিসেবে তিনি অনেক অবদান রেখেছেন।
ফখরুল ইসলাম বলেন, গণতন্ত্রহীন, অধিকারবিহীন রাষ্ট্রে মাহফুজ উল্লাহ সত্য কথা বলার মাধ্যমে আমাদের জাগিয়ে তুলেছেন। আসুন আমরা তার চিন্তা বাস্তবায়নে অবদান রাখি।
তিনি বলেন, যে দেশে গণতন্ত্র নেই সে দেশে মুক্তিবুদ্ধি চর্চা ও লেখা কঠিন। কিন্তু মাহফুজ উল্লাহ তা সেই কঠিন কাজটি করতে পেরেছেন। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খানের সভাপতিত্বে শোকসভায় আরও বক্তব্য দেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক কূটনীতিক শমসের মুবিন চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল, পিএসসির সাবেক চেয়ারম্যান ড. সাদাত হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।
সূত্র: বিডি প্রতিদিন

