
ঢাকা উত্তর সিটি নির্বাচনের অংশগ্রহন আলোচনা নিয়েই সিদ্ধান্ত নিবে বিএনপি ঢাকা উত্তর সিটি নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিবে বিএনপি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে বনানী কবরস্থানে তার কবর জিয়ারতের পর সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
Thank you for reading this post, don't forget to subscribe!মির্জা ফখরুল বলেন, সন্ধ্যায় স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক আছে, বৈঠকে আলোচনার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ সময় আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করেন মির্জা ফখরুল। বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ, উপদেষ্টা ডা. আবদুল কুদ্দুস, তাবিথ আউয়াল, চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খানসহ ছাত্রদল ও যুবদলের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। মির্জা ফখরুল সম্প্রতি এক অনুষ্ঠানে জানিয়েছেন, জাতীয় ঐক্যফ্রন্ট এ সরকারের অধীনে কোনও নির্বাচনেই অংশগ্রহণ করবে না।
সূত্র: মানবকণ্ঠ

