Friday, May 8বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

জুলাই সনদ রেখে এনসিপির নেতারা কক্সবাজারে উপহাসে ভাসছে সামাজিক মাধ্যম

এতদিন যে জুলাই সনদের জন্য প্রানপন চেষ্টা করে গেছেন জুলাই গণআন্দোলনের নেতারা ঠিক যখন জুলাই সনদ পাঠ করছেন প্রধান উপদেষ্টা ড: মুহাম্মদ ইউনুস। ঠিক তখন এনসিপির শীর্ষ ৫ নেতা কক্সবাজারে ঘুরতে গেছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

আরো জানতে পড়ুন: পেচিষ্ট সেখ হাসিনার পালানো ও জুলাই গণঅভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষ্যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস

এনসিপি’র কয়েকজন নেতা বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে কক্সবাজার গেছেন বলে সামাজিক মাধ্যমে যে খবর ছড়িয়েছে, এটি ‘গুজব’ বলে দাবি করেছেন এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। তার দাবি, ‘কারো সঙ্গে দেখা করতে নয়, হুট করে ঘুরতে আসছিলাম, পদযাত্রাতে টায়ার্ড হয়ে গেছিলাম। জাস্ট এমনে একটু সাগর পাড়ে আসছি।’

এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘হুট করে ঘুরতে আসছিলাম, পদযাত্রাতে টায়ার্ড হয়ে গেছিলাম। জাস্ট এমনে একটু সাগর পাড়ে ঘুরতে আসছিলাম। বাট এখানে আইসা দেখি, হোটেলে চেক ইন করে মাত্র বসছি এর মধ্যেই এই নিউজ দেখতেছি।

আরো জানতে পড়ুন: ভারাক্রান্ত হৃদয়ে চেনা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাস যেন শোকের চাদরে ঢাকা বুধবার থেকে পাঠদান শুরু

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এটা টোটালি একটা গুজব, মিস ইনফরমেশন, এ ধরনের কোনো কিছুই না, মিডিয়া প্রোপাগন্ডা।

তিনি আরো দাবি করেন, ‘এখানে আইসা শুনছি যে পিটার হাসের সাথে নাকি আমরা দেখা করতে আসছি। এরকম হলে তো আমরা ঢাকায় দেখা করতে পারতাম। যদি দেখা করার ইচ্ছা থাকতো।’

এদিকে জুলাই অভ্যুত্থানের বছর পূর্তিতে যখন রাষ্ট্রীয় নানা কর্মসূচি চলছে তখন এনসিপি নেতাদের এই সফর নিয়েও নানা সমালোচনা শুরু হয়েছে।

আরো জানতে পড়ুন: অবশেষে জুলাই সনদের ড্রাফট প্রস্তুত কয়েকদিনের মধ্যে চুড়ান্ত করে ফেলা হবে -জুলাই সনদ-
বহুল প্রত্যাশিত জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় কর্মসূচিতে তারা অংশ নেবেন কিনা এই প্রশ্নের জবাবে পাটওয়ারী বলেন, ‌আমাদের প্রেসিডেন্ট, সেক্রেটারির দাওয়াত কার্ড এসেছে। অ্যাজ ফার আই নো, দলের পক্ষ থেকে আমাদের একটা প্রতিনিধি দল সেখানে যাবে।

নাসিরুদ্দিন আরো বলেন, ‘যাদেরকে বলা হইছে প্রত্যেকটি দল থেকে একটা ছোট ছোট প্রতিনিধি দল যাচ্ছে, আমাদেরও তাই।

এদিকে মঙ্গলবার দুপুরে জাতীয় নাগরিক পার্টির কয়েকজন নেতার কক্সবাজার সফর ঘিরে নানা আলোচনা শুরু হয়। বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়, বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে কক্সবাজার গেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা এবং নাসিরুদ্দীন পাটওয়ারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *