
রানু আক্তার: চলতি সময়ে সবছেয়ে আলোচিত কাশ্মীরের পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগ জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন ইসলামাবাদের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। কাশ্মীর নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ রাত ৮টায় জরুরি বৈঠক বসে। তার প্রাক্কালে ইমরান খান মার্কিন প্রেসিডেন্টকে ফোন করেন বলে জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। খবর এএফপির।
Thank you for reading this post, don't forget to subscribe!প্রধান মন্ত্রী শুক্রবার সাংবাদিক সম্মেলন ডেকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেন, ‘আজ প্রধানমন্ত্রী ইমরান খান প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন দিয়ে কথা বলেছেন। এই অঞ্চলের পরিস্থিতি এবং বিশেষত কাশ্মীরের পরিস্থিতি নিয়ে দুজন মত বিনিময় করেন। ট্রাম্প ও ইমরান খান আফগানিস্তান নিয়েও আলোচনা করেন।
উল্লেখ্য যে গত জুলাইয়ে ইমরান খানের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেছিলেন, কাশ্মীর সংকটে মধ্যস্থতা করতে তিনি আগ্রহী। তার পরপরই ভারতের মোদি সরকার কাশ্মীরিদের বিশেষ মর্যাদা কেড়ে নেয়। তবে ভিবক্ত কাশ্মির এখন কি যুদ্ধ বন্ধ হবে নাকি বিভক্ত ইসু্তে আরো প্রান যাবে তা দেখার বিষয়।
সূত্র: কালের কন্ঠ

