Saturday, May 9বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

কন্ঠ শিল্পি মমতাজের সমর্থনে বিকল্প ধারার মিলন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিকল্প ধারার মনোনীত প্রার্থী তার নির্বাচন থেকে সরে দাড়ালেন। গতকাল মানিকগঞ্জ-২ আসনে নৌকা প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে নৌকাকে সমর্থন জানালেন বিকল্পধারা বাংলাদেশ এর প্রার্থী গোলাম ছারোয়ার মিলন।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিজ বাড়িতে-গোলাম ছারোয়ার মিলন, আওয়ামী লীগ প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগমের হাতে বিকল্পধারার প্রতীক ‘কুলা’ তুলে দেন। একইসঙ্গে মিলনের হাতে ‘নৌকা’ প্রতীক তুলে দেন মমতাজ।

এ সময় জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও বিকল্পধারার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ প্রার্থী মমতাজ বেগম বলেন, আওয়ামী লীগের যুদ্ধ, দেশে যারা শান্তি ও উন্নয়ন চায় না তাদের বিরুদ্ধে। এরআগে সিংগাইর পৌরসভা এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারণা চালান মমতাজ। এবার মমতাজের নৌকা মার্কা জেতার আরো একধাপ এগিয়ে গেল।

সূত্র: ব্রেকিংনিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *