Sunday, June 21বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

এগার হাজার আত্নহত্যা করেছে ২০১৮ সালে

দেশের আইন শৃংখলার অবনতি হয়েছে বলে ধারনা অনেকের। দারিদ্র সাংসারিক কলহ আর অনৈতিক প্রেমের কারনে ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে এক হাজার বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে দেশে। ২০১৭ সালে সারা দেশে আত্মহত্যা করেছিল ১০ হাজার জন। ২০১৮ সালে এ সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজারে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বাংলাদেশ পুলিশ এবং ইউনিসেফের জরিপে এ তথ্য পাওয় গেছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মো. সেলিম চৌধুরী।

সোমবার সাতক্ষীরা প্রেসক্লাবে আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক এক কর্মশালায় তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, আত্মহত্যা থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে হবে। আত্মহত্যা বন্ধে এখনই পদক্ষেপ নেওয়া জরুরি। কেনো এতো আত্মহত্যার ঘটনা ঘটছে তা খতিয়ে দেখতে উদ্যোগী হতে হবে।

কর্মশালায় সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান জানান, সাতক্ষীরা জেলায় ২০১৮ সালে ২৭৪টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর আগে ২০১৭ সালে এই সংখ্যা ছিল ৩০৬।

কর্মশালায় বক্তারা আরও বলেন, কেনো এতো আত্মহত্যার ঘটনা ঘটছে তা খতিয়ে দেখা দরকার। অভিভাবকের আচরণ, শিক্ষা ব্যবস্থা, সামাজিক যোগাযোগ মাধ্যম, লিঙ্গ বৈষম্য, সামাজিক অবক্ষয় নাকি অন্য কিছু আত্মহত্যার কারণ তা খতিয়ে দেখতে হবে।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন তালা কলারোয়া আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক অনিন্দিতা রায় , সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর আবদুল খালেক, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদসহ আরও অনেকে। সূত্র: সমকাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *