
বার্তা প্রতিনিধি: আরো স্ত্রী আছে তা না জেনেই বিয়ে করছি সাগরক। চলতি বছরে ময়মনসিংহের হালুয়াঘাটের ছেলে সানাউল্লাহ নূরে সাগরকে বিয়ে করেন ক্লোজআপ ওয়ান খ্যাত মৌসুমী আকতার সালমা। সাগর সালমার দ্বিতীয় স্বামী। তবে সালমাকে বিয়ে করার আগে সাগর ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ২০১৪ সালের ৩ জুন বিয়ে করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
Thank you for reading this post, don't forget to subscribe!জানা যায়, সাগরের প্রথম স্ত্রী কক্সবাজারের মেয়ে। সালমার সঙ্গে সাগরের বিয়ের খবর গণমাধ্যমে প্রকাশের আগেই কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ প্রথম স্ত্রীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন। সাগরে প্রথম স্ত্রীর পরিবার বিষয়টি নিশ্চিত করেছেন।
সালমার স্বামী সানাউল্লাহ নূরে সাগরের বিরুদ্ধে দায়ের করা মামলা নম্বর ২৫৪। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১১ (গ), ১১ (গ)/৩০ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
তবে এ বিষয়ে কিছু জানেন বলে সাংবাদিকদের জানান সালমা। তিনি বলেন, ‘মামলা ও বিয়ের বিষয়ে আমি কিছুই জানি না। সাগর সেপ্টেম্বর থেকে দেশের বাইরে। আমার স্বামী এখন লন্ডনে আছেন।’
সাগরের প্রথম স্ত্রীর পরিবার জানায়, গত বছরের ৭ অক্টোবর সাগর লন্ডনে যায়। লন্ডনে পৌঁছার পর সাগর আর যোগাযোগ করেনি। সাগরের খবর জানতে প্রথম স্ত্রী ফোন দিলে সাগর খাবার আচরণ করে। পরে ওই বছরের ১৯ নভেম্বর কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ মামলা করা হয়।
আসামিদের গ্রেপ্তারের জন্য ময়মনসিংহের হালুয়াঘাট থানায় পরোয়ানা পাঠিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ এ এইচ এম মাহমুদুর রহমান।
মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে, ২০১৪ সালের ৩ জুন সানাউল্লাহ নূরে সাগরের সঙ্গে কক্সবাজারের মেয়ের ২০ লাখ টাকা কাবিনে বিয়ে হয়। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে বিয়ের পর থেকে নানাভাবে যৌতুকের জন্য চাপ দিতে থাকেন সাগর। শারীরিকভাবে নির্যাতন করতে থাকেন।
মেয়ের কথা চিন্তা করে সাগরকে তিন কিস্তিতে ১০ লাখ দেন তার পরিবার। সেই টাকায় সানাউল্লাহ নূরে সাগর যুক্তরাজ্যে ‘বার অ্যাট ল’ পড়তে যান। এর মধ্যে বাংলাদেশে এসে কাউকে না জানিয়ে সাগর ক্লোজআপ তারকা সালমাকে গোপনে বিয়ে করেন এবং নিজেকে অবিবাহিত দাবি করেন। কিন্তু সংবাদমাধ্যমের বদৌলতে সালমার সঙ্গে বিয়ের খবর জানাজানি হয়। সাগর ও তার বাবা-মাকে খুঁজছে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, মামলা হয়েছে বিষয়টি গণমাধ্যম থেকে শুনেছি। গ্রেপ্তারি পরোয়ানা চিঠি এখনো থানায় আসেনি। তবে অভিযোগ পেলে আইন অনুযায়ী অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
সালমা সংগীত রিয়্যালিটি শো ‘ক্লোজআপ-তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন। সালমার বাড়ি কুষ্টিয়া। ২০১১ সালের ২৫ জানুয়ারি সালমা ও শিবলী সাদিক বিবাহবন্ধনে আবদ্ধ হন। স্নেহা নামে সাত বছরের কন্যাসন্তান আছে।
সূত্র: আমাদের সময়

