Monday, April 27বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

আমার সৌভাগ্য স্যারের (জাফর ইকবালের) ছবিতে আমি নায়িকা-পরিমনি

বার্তা প্রতিনিধি- বিনোদন রিপোর্ট: জাফর ইকবালের কাছে গ্রুমিং করতে চান পরী
অনুষ্ঠানে মুহম্মদ জাফর ইকবালের দুই পাশে পরী ও সিয়াম
‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির শিল্পী পরিচিত চলছে। মঞ্চে ছোটদের নানা কথা বলে গ্রুমিং করাচ্ছেন জনপ্রিয় কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল। ছবির নায়িকা যতক্ষণে হলরুমে ঢুকছেন ততক্ষণে এই সাহিত্যিকের বক্তব্য শেষ।

Thank you for reading this post, don't forget to subscribe!

তাই মঞ্চে উঠেই পরী বায়না করলেন যেন তাকেও গ্রুমিং করান জাফর ইকবাল।
বলেন, ‘আমার সৌভাগ্য স্যারের ছবিতে আমি নায়িকা। কিন্তু আমার দুর্ভাগ্য সবাইকে গ্রুমিং করানো হলেও আমি সেটা মিস করেছি। তাই অনুরোধ, আমাকে অল্প করে হলেও যেন সময় দেওয়া হয়। আমি গ্রুমিংটা করতে চাই।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এমন আবদার করেন এই নায়িকা।
আগামী ১৩ মার্চ থেকে টানা ২৫ দিনের অ্যাডভেঞ্চারে বের হচ্ছেন সিয়াম ও পরীমনি। লঞ্চে করে সুন্দরবন এলাকায় ঘুরবেন আর শুটিং করবেন।
মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলে দিন’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে শিশুতোষ সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। যার অন্যতম দুই চরিত্রে অভিনয় করবেন সিয়াম ও পরী।

জাকারিয়া সৌখিনের চিত্রনাট্যে এটি পরিচালনা করছেন আবু রায়হান জুয়েল।
নির্মাতা আবু রায়হান জুয়েল জানান, ১৩ মার্চ সদরঘাট থেকে শুরু হবে শুটিং। সেখান থেকে ওঠা হবে লঞ্চে। শুটিং করতে করতে ২৫ দিনের মাথায় পৌঁছে যাবেন সুন্দরবনে! এতে সিয়াম-পরী ছাড়াও থাকছেন একঝাঁক শিশুশিল্পী।
সরকারি অনুদানের এই বিশেষ সিনেমাটির সহ-প্রযোজনা করছে বঙ্গ।
সূত্র: বাংলা ট্রিবিউন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *