Sunday, July 5বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

অবশেষে শুরু হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব লাখো মুসলমানদের ঢল

বার্তা প্রতিনিধি: বাংলাদেশের সবেছেয়ে বড় মুসলিম জামায় বিশ্ব ইজতেমার সংঘাতের পর আদালতের রায় শেষে দু পক্ষেরই দুইভাগে মুসলিম উম্মাহর অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ কঠোর নিরাপত্তা ও ধর্মীয় ভাবাবেগের মধ্য দিয়ে শুক্রবার বাদ ফজর আম বয়ানের মাধ্যমে টঙ্গীতে শুরু হয়েছে। এটি ৫৪তম বিশ্ব ইজতেমা। ইজতেমায় অংশগ্রহণের জন্য দেশ-বিদেশের লাখো মুসল্লির ঢল এখন টঙ্গীর তুরাগতীরে । প্রতি বছরের মতো ইজতেমা ময়দানে আজ দুপুরে অনুষ্ঠিত হবে বৃহত্তম জুমার নামাজ। মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে থাকছে বিশেষ ট্রেন ও বাস সার্ভিস। নিরাপত্তায় নেয়া হয়েছে ৮ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিশ্ব ইজতেমার পুরো ময়দান সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এবার ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ইজতেমার কার্যক্রম পরিচালনা করবেন মাওলানা জোবায়েরের অনুসারীগণ। ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে তাদের আখেরি মোনাজাত। পরে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ইজতেমার কার্যক্রম পরিচালনা করবেন সা’দপন্থি মাওলানা ওয়াসিফুল ইসলামের অনুসারীরা। ১৮ ফেব্রুয়ারি তাদের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ৫৪তম বিশ্ব ইজতেমা কার্যক্রম। আনুষ্ঠানিক বয়ান শুক্রবার শুরু হলেও বৃহস্পতিবার আসরের পর থেকে আগত মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান শুরু হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সরেজমিন দেখা গেছে, তুরাগ পাড়ের প্রায় ১৬০ একর এলাকাজুড়ে বিস্তৃত ইজতেমা মূল সামিয়ানা এখন সম্পূর্ণ প্রস্তুত। মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে থাকছে বাস ও ট্রেনের বাড়তি ব্যবস্থা। বিদেশি নিবাসে উঠছেন ভারত, পাকিস্তান থেকে শুরু করে ইউরোপ, আমেরিকাসহ পৃথিবীর নানা দেশের মুসল্লিরা। তবলিগের বিভিন্ন মেয়াদের চিল্লায় থাকা আর ইজতেমার দাওয়াতের কাজে যারা ছিলেন সেসব মুসুল্লিও দলে দলে ইজতেমা ময়দানে আসছেন। এবার ৬৪ জেলার মুসল্লিরা একসঙ্গেই ইজতেমায় শরিক হবেন। তবে যোবায়ের অনুসারী ও সাদপন্থিরা ২ ভাগে ভাগ করে ইজতেমায় শরিক হবেন। মুসল্লিদের অবস্থান নিরূপণে ইজতেমা ময়দানকে জেলা ওয়ারী খিত্তায় ভাগ করা হয়েছে। মুসল্লিরা খিত্তাওয়ারী যেভাবে অবস্থান নেবেন।। ইতোমধ্যে ইজতেমার বিশাল ময়দান কানায় কানায় ভরে গেছে। মুসল্লিরা রাস্তাসহ বিভিন্ন স্থানে অবস্থান নেয়া শুরু করেছেন।

ইজতেমার শীর্ষ মুরুব্বি ইঞ্জিনিয়ার মাহফুজ জানান, এরই মধ্যে ইজতেমার মূল সামিয়ানা, বয়ানমঞ্চ প্রস্তুত করা হয়েছে। খিত্তায় খিত্তায় অবস্থান নিয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা। মুজাকারাসহ চলছে নানা ধর্মীয় বয়ান। বিদেশি নিবাসে গ্যাস সংযোগ ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। আর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ১৮ ফেব্রুয়ারি ৫৪তম বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে।

ভারতের মাওলানা সাদ আহমেদ কান্ধলভীকে নিয়ে তাবলিগের দুপক্ষের বিরোধের মধ্যেই এবার একসঙ্গে আয়োজন করা হচ্ছে ইজতেমা। প্রথম পর্বে আজ ও কাল সাদবিরোধী (কওমিপন্থী) এবং রবি ও সোমবার সাদপন্থী মুরব্বিরা ইজতেমা পরিচালনা করবেন। শনিবার প্রথম দফা মোনাজাত এবং সোমবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের ইজতেমা শেষ হবে।

এবারের বিশ্ব ইজতেমায় মাওলানা জোবায়ের ও মাওলানা সাদ অনুসারীদের পাল্টাপাল্টি কর্মসূচি এবং সংঘর্ষ নিয়ে যে অচল অবস্থার সৃষ্টি হয়েছিল তার সমঝোতা হয়েছে।

আইনশৃঙ্খলা: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমান জানান, নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা সকাল থেকেই কর্তব্যরত আছেন। পোশাকে এবং সাদা পোশাকে আগের তুলনায় অনেক বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে ওয়াচ টাওয়ার এবং সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে। ময়দানের প্রতিটি জায়গা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

ইজতেমায় বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প: টঙ্গীর তুরাগ নদের তীরে আয়োজিত বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের সুবিধার্থে ইজতেমা ময়দানের পাশে স্থাপন করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। এসব মেডিকেল ক্যাম্প থেকে ইজতেমায় আগত মুসল্লিদের স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেয়া হচ্ছে বিনামূল্যে। বৃহস্পতিবার দুপুর ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শেখ আব্দুল্লাহ এমপি এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি ইসলামী ফাউন্ডেশন, হামদর্দসহ বিভিন্ন ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন।

২ মুসল্লির মৃত্যু: টঙ্গীর তুরাগ তীরে ৪ দিনব্যাপী বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা দুই মুসল্লির মৃত্যু হয়েছে। তাদের জানাজা শেষে নিজ নিজ বাড়িতে পাঠানো হয়েছে। নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার মো. জব্বর আলী ওরফে রাজ্জাক (৪২) ও নাটেরের মোহাম্মদ আলী (৫৫)।

ইজতেমা জামাতের জিম্মাদার মো. আদম আলী জানান, বুধবার রাত ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার মো. জব্বর আলী ওরফে রাজ্জাক ও বৃহস্পতিবার বেলা ১টায় নাটেরের মোহাম্মদ আলী হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। তারা হয়তো হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। বৃহস্পতিবার ভোরে ও দুপুরে জোহরের নামাজের পর ইজতেমা ময়দানে জানাজা শেষে তাদের লাশ বাড়ির উদ্দেশে পাঠানো হয়েছে। হাজারো মুসলমান খোদা ভক্তরা যারা ময়দানে মারা যান তারা এখানে আসার পর ইমান নিয়ে মরতে পারাটা ভাগ্যের ব্যাপার বলে জানান অনেকে। তাদের এই মৃতু্্যতে তাদের পরিবার পরিজন কেউই বিচলিত নন। তবে অসুস্থদের আরো সেবা দিতে ডাক্তারদের আরো সহযোগীতার করার আহবান।

সূত্র: মানবকণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *