Saturday, May 9বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

শাহরুখকে আমন্ত্রণ জানালেন নুসরাত তাদের রিসেপশন অনুষ্ঠানে

বার্তা প্রতিনিধি: ভারত বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত আজ ৪ জুলাই কলকাতার এক পাঁচতারা হোটেলে বড় আয়োজনে রিসেপশন অনুষ্ঠিত হবে নুসরাত জাহান ও নিখিল জৈনের। নায়িকার বিয়েতে টালিউড ইন্ডাস্ট্রির প্রায় সব তারকাই আমন্ত্রণ পেয়েছেন। অন্যদিকে নুসরাত নাকি নিজেই শাহরুখকে ফোন করে রিসেপশনে আসার জন্য আমন্ত্রণ করেছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

শুধু শাহরুখ খান নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নুসরাতের রিসেপশনে উপস্থিত থাকবেন বলে শোনা যাচ্ছে। এছাড়া উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের বড় নেতা-নেত্রীরাও।

‘খোকা ৪২০’, ‘খিলাড়ি’, ‘অ্যাকশন’, ‘জামাই ৪২০’, ‘হর হর ব্যোমকেশ’, ‘জুলফিকার’, ‘লাভ এক্সপ্রেস’, ‘ওয়ান’, ‘বলো দুর্গা মাই কি’, ‘আমি যে কে তোমার’সহ অসংখ্য ছবিতে অভিনয় করেছেন নুসরাত। ২০১১ সালে ‘শত্রু’ ছবির মাধ্যমে টালিউডে অভিষেক হয় এই তারকার। ইদানিং নুসরাতের বিয়ে নিয়ে সারা বিশ্বে আলোচনা সমালোচনার ঝড় বইছে।

সূত্র: মানবকন্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *