Monday, April 27বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

শাকিব খান ছাড়া বুবলির নতুন ছবি

বার্তা প্রতিনিধি: নায়িকা বুবলী এই সময় শাকিব খানের সেরা জুটি। তবে হালে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের বাইরে অন্য এক নায়কের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা বুবলী। সম্প্রতি এ ব্যাপারে একটি চুক্তিও হয়ে গেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুবলীর নতুন ওই ছবি পরিচালনা করবেন ‘দেশা দ্য লিডার’ ও ‘পাষাণ’ ছবির আলোচিত নির্মাতা সৈকত নাসির। ছবির নাম ‘ক্যাসিনো’। পরিচালকের বরাতে জানা গেছে ছবিটিতে বুবলীর বিপরীতে নায়ক হিসেবে থাকছেন ‘আব্বাস’ খ্যাত অভিনেতা নিরব।

২০১৬ সালে নায়িকা হিসেবে সামনে আসেন শবনম বুবলী। তিন বছরে ৯টি ছবিতে অভিনয় করেছেন তিনি। প্রতিটি ছবিতেই তার নায়ক শাকিব খান। তাই শাকিবের বাইরে বুবলী অন্য নায়কদের সঙ্গে অভিনয় করুক ভক্তদের কাছে এমন প্রত্যাশা ছিলো দীর্ঘদিনের। সে প্রত্যাশা এবার পূরণ হচ্ছে! সব ঠিক থাকলে এবার বুবলীকে নিরবের বিপরীতে দেখা যাবে।

‘ক্যাসিনো’র গল্প লিখেছেন ফেরারি ফরহাদ। ছবিটি নিয়ে পরিচালক সৈকত নাসিরের সঙ্গে রোববার যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এই ছবির মাধ্যমে প্রথমবার জুটি হচ্ছেন বুবলী ও নিরব। বেশ কিছুদিন আগে বুবলীর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। আশা করছি ভালো কিছু হবে।’

এদিকে ছবিটির ফাস্ট লুক প্রকাশ সম্পর্কে সৈকত নাসির বলেন, ‘আজ রাতে ক্যাসিনোর ফাস্ট লুক প্রকাশ হবে। ফাস্ট লুক প্রকাশের মাধ্যমেই ক্যাসিনোর যাত্রা হবে।’

তিনি জানান, ‘আকব’র নামে তার আরও একটি ছবির শুটিং শুরু হবে জানুয়ারিতে। তবে ‘ক্যাসিনো’র শুটিং শুরু হবে ‘আকবর’-এর আগে।
সূত্র: যুগান্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *