Tuesday, August 4বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

রাজধানীর বাসায় স্ত্রী-পুত্রসহ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ

বার্তা রিপোটার: দারিদ্রতা বয়াবহ রুপ নেয়ায় রাজধানীর কাফরুলে একই পরিবারের তিন জন্য আত্বহত্যা করেছে। গতকাল কাফরুলের ঐ বাসা থেকে বায়েজীদের পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরা হলেন- বায়েজিদ, তার স্ত্রী অঞ্জনা ও উচ্চ মাধ্যমিক শ্রেণিতে পড়ুয়া ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মিরপুর ১৩ নম্বর সেকশনের ৫ নম্বর সড়কের ১০/১ নম্বর বাড়ির তিন তলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে ডিএমপির মিরপুর জোনের সহকারি কমিশনার খায়রুল আমীন জানিয়েছেন। তিনি বলেন, “বায়েজিদকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। অন্যদের লাশ বিছানায় পড়ে ছিল।

Thank you for reading this post, don't forget to subscribe!

গত বুধবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে থাকতে পারে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা জানান। স্বজনদের বরাত দিয়ে জানা যায় বুধবার সকালে অনেক দেরীতে তারা ঘুম থেকে না উঠায় ফোন দিয়েও তাদের না পেয়ে আশেপাশের লোকজন সহ বাসায় গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙ্গে বাসায় প্রবেশ করলে সেখানে একাধিক চিরকুট পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন আত্নিয়দের বরাত দিয়ে পুলিশ জানান, “বায়েজিদ ব্যবসা করতেন। কিন্তু নানা কারণে ব্যবসায় লস হচ্ছিল। এ অবস্থায় তার মধ্যে হতাশা দেখা দেয়। আমরা ধারণা করছি বুধবার রাতের কোনো একসময় স্ত্রী ও সন্তানকে খবারের সাথে কিছু মিশিয়ে হত্যা করে বায়েজিদ নিজেও ফ্যানের সাথে ফাস দিয়ে আত্মহত্যা করেন।

সূত্র: বিডিনিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *