
জাতীয় নির্বাচনে বিরোধী দলকে নির্বাচনী খালী মাট তৈরি করতে সরকার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রার্থী খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার কুমিল্লা-১ আসনের মেঘনা উপজেলায় গণসংযোগ এবং হরিপুর, বড়কান্দা ও কান্দারগাঁওয়ে পথসভায় বক্তৃতাকালে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।
Thank you for reading this post, don't forget to subscribe!ড. মোশাররফ বলেন, সারা দেশে ধানের শীষের গণজোয়ার দেখে সরকার ভয়ে ভীত। তারা ধানের শীষের নিশ্চিত বিজয় ছিনিয়ে নিতে ভিন্ন পথ খুঁজছে। সরকার জনগণের ওপর নির্ভর না হয়ে, আমলা ও পুলিশ নির্ভর হয়ে পরেছে। ধানের শীষের বিজয় ছিনিয়ে নিতে বিরোধী দল শূন্য নির্বাচনী ফিল্ড তৈরি করতে সরকার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
গণসংযোগকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন, বিএনপি নেতা আজহারুল হক শাহীন, আব্দুল অদুদ মুন্সী, আব্দুল মতিন ও মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/

