
বার্তা প্রতিনিধি: প্রেমিক প্রেমেকার যুগল গল্প করে গেল পলাশ। নায়িকা সিমলার জন্য শেষ পর্যন্ত তাকে প্রান দিতে হলো। তবে এত কিছু যার জন্য বিমান পর্যন্ত ছিনতাইচেষ্টা, যার জন্য শেষ পর্যন্ত জীবনও গেল পলাশের, সেই অভিনেত্রী সিমলা এখন কোথায়?
Thank you for reading this post, don't forget to subscribe!বিমান চিনতাইকারী পলাশের ফেসবুক প্রোফাইল থেকে জানা যায়, সিমলার সঙ্গে পলাশের প্রেমের সম্পর্ক ছিল দীর্ঘদিন থেকে। সেখানে তাদের দু’জনের কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবিও রয়েছে। ২০১৮ সালের এপ্রিল থেকে দু’জনের ঘনিষ্ঠ ছবি দেখা যায়। আর ওই বছরের তাদের সর্ম্পকের ভালো ও মন্দ সবকিছুই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। এছাড়াও সেপ্টেম্বর মাসে সর্ম্পকের এক বছরও উদযাপন করেছেন।
এই চিত্র নায়িকা সিমলা বর্তমানে ভারতের মুম্বাইয়ে রয়েছেন। যার কারণে তার বাংলাদেশের নাম্বারটি বন্ধ পাওয়া যায়। মুম্বাইয়ের মীরা রোড এলাকায় অনেকদিন ধরেই বাস করছেন তিনি।
রবিবার বিজি-১৪৭ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রবিবার বিকেল ৫টা ৫ মিনিটে ছেড়ে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। ঢাকা থেকে উড্ডয়নের পরই বিমানটি ছিনতাইকারীর কবলে পড়ে। পরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিকাল ৫টা ৪০ মিনিটের দিকে বিমান বাংলাদের ওই ফ্লাইটটি জরুরি অবতরণ করে। এতে ১৩৪ যাত্রী ও ১৪ ক্রু নিয়ে বিজি-১৪৭ ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাচ্ছিল। তবে সিমলা বলেন তার সাথে ৩ মাস আগেই বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। সে তার খবরও জাননেনা। কিন্তু পলাশ বিমান চিনতাই করবে এই কথা মনে হলে সিমলা শিউরে উঠে। আরো জানা যায় তার বাবা মাও তার সম্পর্কে কোন খোঁজ রাখেননা।

