Sunday, June 21বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

বিখ্যাত সংগীত পরিচালক আলাউদ্দীন আলী হাসপাতালে ভর্তি

বাংলাদেশের বিখ্যাত সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দীন আলী হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত এগারোটার দিকে তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

পরিবারের সদস্যরা জানান, ৬৭ বছর বয়সী আলাউদ্দিন আলীকে মঙ্গলবার মধ্যরাতে মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। সেখানে ডা. দেলোয়ার হোসেন ও জাকির হোসেন সরকারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

হাসপাতালের কর্মকর্তা আমিনুল ইসলাম বুধবার বলেন, ভর্তির পর আলাউদ্দিন আলীর শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। আজ পরীক্ষা-নিরীক্ষার পর পরিস্থিতি বোঝা যাবে।

আলাউদ্দীন আলী একাধারে সংগীত পরিচালক, সুরকার, বেহালাবাদক ও গীতিকার। গান লিখে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। আলাউদ্দীন আলী বাংলা গান, বিশেষ করে বাংলা চলচ্চিত্রে অসংখ্য শ্রোতাপ্রিয় গান সৃষ্টি করেছেন। বহু গুণে গুণন্বিত এই মানুষটির জন্ম ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর, মুন্সীগঞ্জের বিক্রমপুরের টঙ্গীবাড়ী থানার বাঁশবাড়ী গ্রামে। পরে ১৯৬৮ সালে যন্ত্রশিল্পী হিসেবে চলচ্চিত্রজগতে পা রাখেন। শুরুটা শহীদ আলতাফ মাহমুদের সহযোগী হিসেবে, পরে প্রখ্যাত সুরকার আনোয়ার পারভেজের সঙ্গে দীর্ঘদিন কাজ করেন। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের বহু স্বনামধন্য শিল্পী তার সুরে গান করেছেন। তবে তার শারিরিক অবস্থা নিয়ে শংকা প্রকাশ করেছেন চিকিৎসকরা।

সূত্র: মানবকণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *