
বাংলাদেশের রাজনিতিতে বড় পরিবর্তনের পর অনড় অবস্থানে প্রধানমন্ত্রী। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলের নামের সঙ্গে মিল রেখে রাখা বগুড়ার ‘দিগন্ত’ ও ‘সীমান্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) মো. তৌফিকুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও দেখুন : আবারো বাড়লো স্বর্ণের দাম ২ নভেম্বর ২০২৫
বগুড়ার ডিসি তৌফিকুর রহমান জানান, বিতর্কিত নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু করতে প্রধানমন্ত্রী তাকে মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত জেলা প্রশাসনের কাছে কোনো লিখিত নির্দেশনা এসে পৌঁছায়নি।
আরও দেখুন :ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
নতুন ইউনিয়ন গঠনে গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করে চারটি নতুন ইউনিয়ন গঠনের কথা জানানো হয়। এর মধ্যে শিবগঞ্জ উপজেলায় গঠিত নতুন ইউনিয়নের নাম দেওয়া হয় ‘মীরবাড়ী’। এছাড়া মোকামতলা উপজেলায় ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’ নামে তিনটি ইউনিয়ন গঠন করা হয়।
আরও দেখুন :দেশে প্রথম আবিস্কার প্রকৌশল ড. এমদাদুল হকের হাইব্রিড গাড়ী
এদিকে ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’—এই তিনটি নাম নিয়ে শুরু থেকেই বিভিন্ন মহলে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম অনুযায়ী শিবগঞ্জের নতুন ইউনিয়নের নাম ‘মীরবাড়ী’ রাখা হয়েছে। এছাড়া তার বড় ছেলে মীর শাকরুল আলম সীমান্ত ও ছোট ছেলে মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে হুবহু মিল রেখে মোকামতলা উপজেলার দুটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে।
সংসদে এবং জনগনের মাঝে বিতর্কের অবসান ঘটাতেই এবার নাম পরিবর্তনের নির্দেশ এলো। এ বিষয়ে জেলা প্রশাসক জানান, এবার নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এলাকার ইতিহাস, ঐতিহ্য ও ভৌগোলিক পরিচিতির ওপর ভিত্তি করে এবং পুনরায় গণশুনানি আয়োজনের মাধ্যমে নতুন নাম চূড়ান্ত করা হবে। নাম চূড়ান্ত হওয়ার পর যথাযথ সরকারি বিধি অনুসরণ করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।

