Friday, June 12বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

পাকিস্তানের ধনকুবের দাউদ ইব্রাহিমের পরিবার মিকার অনুষ্ঠানে

বার্তা প্রতিনিধি: এবার বদলে যাওয়া ঘটনা ঘঠল পাকিস্তানে। গত কয়েকদিন আগে পাকিস্তানের করাচিতে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউড গায়ক মিকা সিং। পাকিস্তানের শিল্পপতি আদনান আসাদের মেয়ের বিয়ের মেহেদি অনুষ্ঠানে গান গাইতে হাজির হন মিকা। করাচির ওই অনুষ্ঠানে মিকা সিংয়ের হাজিরার পরই তাকে বয়কট করে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)। যা নিয়ে গোটা ভারতজুড়ে বেশ শোরগোল শুরু হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

আলোচিত মিকার পাকিস্তানের অনুষ্ঠান নিয়ে প্রকাশ্যে এলো আরও বেশ কিছু তথ্য। রিপোর্টে প্রকাশ, পাকিস্তানি শিল্পপতি আদনান আসাদ দাউদ ইব্রাহিমের পরিবারের ঘনিষ্ঠ। ফলে আসাদের মেয়ের মেহেদির অনুষ্ঠানে দাউদের পরিবারের সদস্যরাও হাজির হন। পাশাপাশি আসাদের মেয়ের মেহেদির অনুষ্ঠানের আয়োজন যেখানে করা হয়, তার পাশেই দাউদ ইব্রাহিমের পরিবারের সদস্য আনিস ইব্রাহিম এবং ছোট ভাই শাকিলের বাড়ি।
সব মিলিয়ে মিকা সিংয়ের পাকিস্তানে গান করা ও সেই অনুষ্ঠানে দাউদ ইব্রাহিমের পরিবারের উপস্থিতি নিয়ে জল্পনা তুঙ্গে। তবে এটি হঠাৎ করে নয় যার কারনে দাউদ ইব্রাহীমের অনুষ্ঠানে হাজির হওয়াটাও আজবের কিছু নয় বলে জানান সংশ্লিষ্টরা।
সূত্র: বিডি প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *