
বার্তা প্রতিনিধি: শুক্রবার জুমার নামাজের মসয় নিউজিল্যান্ডে দুটি মসজিদে বন্দুকধারীদের হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!এর আগে নিউজিল্যান্ডের স্থানীয় সময় দুপুরে দুজন বন্দুকধারীর হামলায় অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের খুব কাছের একটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা।
নিউজিল্যান্ডের একটি অনলাইন সংবাদমাধ্যম ‘স্টাফ’ জানিয়েছে স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে নামাজ শুরুর ঠিক দশ মিনিট পর একজন বন্দুকধারী সেজদায় থাকা মুসল্লিদের ওপর গুলি চালায়। প্রধান মন্ত্রী বাংলাদেশের ক্রিকেটারদের অল্পের জন্য বেঁচে যাওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি আরো হামলাকারী যারা তারা জাতী ও বিবেকের শত্রু তাদের কোথাও কোন স্থান নেই।
সূত্র: আমাদের সময়

