
বার্তা প্রতিনিধি: গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন হাজী ক্যাম্প এলাকা থেকে অস্ত্র ও ছুরিসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
Thank you for reading this post, don't forget to subscribe!অস্ত্রসহ দুই গ্রেফতারকৃতরা হলেন লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চর মণ্ডল এলাকার মফিজ হোসেনের ছেলে মো. রাজু (২৬) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা বেলতলী এলাকার আবুল কাশমের ছেলে মো. ইমন (২৩) ।
চট্টগ্রাম পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, ‘হাজী ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে একটি অস্ত্র এবং একটি ছুরিসহ ইমন ও রাজুকে গ্রেফতার করা হয়। তারা পাহাড়তলী এলাকায় ছিনতাই করে বেড়ায়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তবে তাদের সাথে আরো কেউ থাকতে পারে বলে পুলিশের ধারনা। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলেও জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা।
সূত্র: বিডি প্রতিদিন

