Wednesday, June 3বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপের চুড়ান্ত দল ঘোষনা নেতৃত্ব দেবেন মেসি

এবার ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের চেনা মুখ ও একঝাঁক তরুণ তুর্কিদের নিয়েই এই স্কোয়াড ঘোষণা করেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। এবারের মহাযজ্ঞেও লা আলবিসেলেস্তেদের নেতৃত্ব দেবেন লিওনেল মেসি।

Thank you for reading this post, don't forget to subscribe!

আরো জানতে ক্লিক করুন: ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা আজ খেলবেন নেইমার জুনিয়রও

গতবারে আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া মেসি এবার মাঠে নামলেই গড়বেন ইতিহাস। এটি হতে যাচ্ছে মেসির ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সিতে রেকর্ড সর্বোচ্চ ম্যাচ (১৯৮) এবং সর্বোচ্চ গোলের (১১৬) মালিকের সামনে এবার ট্রফি ধরে রাখার মিশন।

বিশ্বতারকা লিওনেল স্কালোনির এই চূড়ান্ত তালিকায় বড় চমক হলো ফ্রাঙ্কো মাস্তান্তুওনোর বাদ পড়া। আর্জেন্টিনার আক্রমণভাগে শেষ পর্যন্ত নিজের জায়গা পাকা করতে পারেননি এই তরুণ। স্কোয়াডে জায়গা পেতে ব্যর্থ হয়েছেন কাতার বিশ্বকাপ জয়ের অন্যতম অভিজ্ঞ ডিফেন্ডার মার্কোস আকুনিয়া। এই দুই তারকার বাদ পড়াই মূলত আর্জেন্টিনার দল ঘোষণার পর সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে।

আরো জানতে ক্লিক করুন: এবার বিপিএলে খেলবে ৮ দল আগ্রহ ছিল ১১ দলের

আর্জেন্টিনা অভিজ্ঞদের বাদ দিলেও স্কালোনি দলের মূল শক্তিকে ধরে রেখেছেন। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে দলে জায়গা করে নিয়েছেন এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ এবং হুলিয়ানো সিমেওনের মতো উদীয়মান ফুটবলাররা। মেসির পাশাপাশি আক্রমণভাগে আরও আছেন লাউতারো মার্টিনেজ। আর গোলপোস্টের নিচে যথারীতি অতন্দ্র প্রহরী হিসেবে থাকছেন বিশ্বস্ত এমিলিয়ানো মার্টিনেজ।

এবার দেখে নেওয়া যাক আর্জেন্টিনার ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড:

২০২৬ গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো।

ডিফেন্ডার: ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডি, নাহুয়েল মোলিনা, গনসালো মন্তিয়েল, নিকোলাস টাগলিয়াফিকো, লিওনার্দো বালের্দি ও ফাকুন্দো মেদিনা।

মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, এক্সেকিয়েল পালাসিওস ও ভ্যালেন্তিন বারকো।
আরো জানতে ক্লিক করুন: মেসির গোলের পরও হার ইন্টার মিয়ামির
ফরোয়ার্ড: লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গনসালেজ, জুলিয়ানো সিমেওনে, নিকো পাজ, থিয়াগো আলমাদা ও হোসে মানুয়েল লোপেস।

২০২৬ বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে ‘গ্রুপ জে’-তে। ১৬ জুন মিসৌরির কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে তারা। ২২ জুন টেক্সাসের আর্লিংটনে অস্ট্রিয়ার মুখোমুখি হবে স্কালোনির দল। আর ২৭ জুন একই স্টেডিয়ামে জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল এবং সেরা ৮টি তৃতীয় স্থান অর্জনকারী দল পরবর্তী নকআউট পর্বে উন্নীত হওয়ার সুযোগ পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *