
শাকিল, বার্তা প্রতিনিধি: আবারো শান্তিপূর্ণ বোমা হামলার ঘটনা ঘটেছে কাবুলে। জানা যায় আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বিলাসবহুল হোটেলে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অর্ধশত মানুষ।
Thank you for reading this post, don't forget to subscribe!সূত্রে জানা যায় রোববার বিবিসি, ইন্ডিয়া টুডে, সিএনএনসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, গতকাল শনিবার স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে পশ্চিম কাবুলের শিয়া অধ্যুষিত দুবাই হোটেলে এ হামলা চালানো হয়।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, এক আত্মঘাতী হামলাকারী বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা চালানোর পর তারা অনেক লাশ পড়ে থাকতে দেখেছেন।
এদিকে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি বোমা হামলায় বহু হতাহতের খবর নিশ্চিত করলেও তিনি সঠিক সংখ্যা জানাতে পারেননি।
তবে প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের অনুষ্ঠানে নারী ও পুরুষদের জন্য আলাদা হল বরাদ্দ ছিল। তবে পুরুষদের হলে বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
রাজধানী কাবুলের পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অন্তত ২১ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছে। কোনো কোনো সূত্র অবশ্য নিহতের সংখ্যা অর্ধশত বলে দাবি করছে। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
তবে এ পর্যন্ত কোনো গোষ্ঠীই এ হামলার দায় স্বীকার করেনি। তবে আফগানিস্তান ও পাকিস্তানের শিয়া হাজারা জনগোষ্ঠীকে লক্ষ্য করে উগ্র জঙ্গিগোষ্ঠী তালেবান ও আইএস মাঝেমধ্যেই এ ধরনের হামলা চালিয়ে থাকে।
সূত্রে জানা যায় এই হামলার আগে গত ৭ আগস্ট কাবুল পুলিশ স্টেশনের কাছে ভয়াবহ বোমা বিস্ফোরণে ১৪ জন প্রাণ হারায়। এ ঘটনায় আহত হয় প্রায় ১৫০ জন।
এদিকে গত ৩১ জুলাই আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৩৪ বাসযাত্রী নিহত ও আহত হয় ১৭ জন। বালা বুলুক জেলার কান্দাহার-হেরাত মহাসড়কে এ ঘটনা ঘটে।
উল্লেখিত বোমা হামলা ছাড়াও গত ৭ জুলাই আফগানিস্তানে গোয়েন্দা বাহিনীর একটি কার্যালয়ে গাড়িবোমা হামলার ঘটনায় ১২ জন নিহত হয়। এর মধ্যে আটজনই নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বাকি চারজন বেসামরিক।
সূত্র: আমাদের সময়

