Thursday, June 25বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

আজকের শিরোনাম

দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ভোট দেয়ার আহবান রাষ্টপতির

দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ভোট দেয়ার আহবান রাষ্টপতির

সব ধরনের খবর সবার আগে
দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য দলমত নির্বিশেষে সকল ধর্মের ও বর্ণের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। বড়দিন উপলক্ষে মঙ্গলবার বঙ্গভবনে খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, ‘একাদশ জাতীয় সংসদের নির্বাচনের আর মাত্র চারদিন বাকি রয়েছে। আমি আশা করছি যে, দলমত নির্বিশেষে আপনারা সবাই নির্বাচনের দিন আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।’ রাষ্ট্র প্রধান আগামী দিনগুলোতে সুখী, সমৃদ্ধ ও আনন্দময় জীবন কামনা করে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনের প্রতি শুভেচ্ছা জানান। খবর বাসসের এদেশে দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের দেশের উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে এই সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।’ যিশু খ্রিস্টকে মু...
এবার জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা সিইসির পদত্যাগ দাবী করলেন

এবার জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা সিইসির পদত্যাগ দাবী করলেন

সব ধরনের খবর সবার আগে
এবার জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা সিইসির পদত্যাগ দাবী করলেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম নুরুল হুদার পদত্যাগ দাবি করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। সিইসির কাছে ‘নিরপেক্ষ নির্বাচন তো নয়ই, নিরপেক্ষ আচরণও আশা করা যায় না’ বলে অভিযোগ তুলে এক বিবৃতিতে জাতীয় ঐক্যফ্রন্ট বলেছে, রাষ্ট্রপতির কাছে আহ্বান করছি যাতে একজন নিরপেক্ষ ব্যক্তিকে সিইসি হিসেবে নিয়োগ দেয়া হয়। কারণ এমন মেরুদণ্ডহীন কমিশনের কাছ থেকে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে ওই বিবৃতির কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা ৭টায় ওই বৈঠক শুরু হয়ে রাত সাড়ে ৮টার দিকে শেষ হয়। এরপর সংবাদ সম্মেলন শুরু হয়। এরআগে দুপুরে নির্বাচন ভবনে সিইসি কে এম নুরুল হুদার সঙ্গে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের ‘উত্তপ্ত’ ...
মির্জা ফখরুলের টাকার মালা নিয়ে তুলকালাম কান্ড

মির্জা ফখরুলের টাকার মালা নিয়ে তুলকালাম কান্ড

সব ধরনের খবর সবার আগে
সমর্থকদের উল্যাসের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গলায় টাকার মালা পরিয়েছেন স্থানীয় সমর্থকরা। গত রোববার ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে শিবগঞ্জ সিনিয়র দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় ওই মালা পরানো হয়। মির্জা ফখরুল বলেন, ‘ঠাকুরগাঁওয়ের মানুষ যেহেতু আমাকে তাদের উপযুক্ত প্রার্থী বলে মনে করছে, সেজন্য তারা আমার প্রচারণার জন্য খুশি হয়ে টাকা দিয়ে সাহায্য করছে। এটাকে অন্যভাবে দেখার কোনো কারণ নেই। এটি স্থানীয় রীতি, যার মাধ্যমে মানুষ তাদের ভালবাসা প্রকাশ করে থাকে এবং এটা তারা প্রকাশ্যেই করে থাকে।’ ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুলের গলায় টাকার মালা পরানোর একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। গলায় টাকার মালা পরানো নিয়ে আজ মঙ্গলবার বিবিসি বাংলার সঙ্গে কথা বলেছেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘এটি ঠাকুরগাঁও এলাকার মানুষের মধ্যে প্রচলিত একটি রীতি। নির্বাচনে ...
অভিনেত্রী পুনম বড়দিনে করলেন তুমুল কান্ড

অভিনেত্রী পুনম বড়দিনে করলেন তুমুল কান্ড

সব ধরনের খবর সবার আগে
আবারো গোলযোগের অভিযোগ আসলো অভিনেত্রী পুনমের বিরুদ্ধে। অভিনেত্রী পুনম বড়দিনে তুমুল কান্ড করে বসলেন। এই বিতর্কিত মডেল ও বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডে প্রায়ই উল্টা-পাল্টা কণ্ড করে খবরের শিরোনাম হন। বড়দিনেও তাই বড় ধামাকা নিয়ে এই মুহূর্তে আলোচনায় এ অভিনেত্রী। ভারতে গণমাধ্যমে বলা হয়, বড়দিন উপলক্ষে পুনম তার ইউটিউব চ্যানেলে ‘আবেদনময়ী সান্তা’ সেজে তার ভক্তদের ক্রিসমাসের শুভেচ্ছা জানান। সেই ভিডিওতে দেখা যায়, তিনি একটি হোটেলের ঘরে। পরনে সান্তা ক্লজের পোশাক। তারপর একে একে সেই পোশাক খুলতে শুরু করেন তিনি। পুনমের সেই পোশাক খোলার ভিডিও সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। আবেগময়ী হয়ে ধর্মীয় উৎসবে এমন ভিডিও প্রকাশ করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত সমালোচায় বিদ্ধ হচ্ছেন পুনম। এর আগে গত অক্টোবরে ‘সুগার বিস্কিট’ ছবির ট্রেলারে বেশ খোলামেলা হাজির হয়েছিলেন পুনম। তার এই আচরন সামাজিক মাধ্যমে এক জড়ের সৃষ্টি করে।...