Sunday, February 15বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

Tag: বাংলা খবর

সিইসির বক্তব্যে ভোট দিতে ও জয় পরাজয় মেনে নেওয়ার আহবান

সিইসির বক্তব্যে ভোট দিতে ও জয় পরাজয় মেনে নেওয়ার আহবান

অনলাইন নিউজ, জাতীয়
অবাধ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। একই সঙ্গে যেকোনো সংঘাত এড়িয়ে জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। জুলাই আন্দোলরে পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন সিইসি। ভাষণটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। সিইসি নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও কমিশনের প্রত্যাশার কথা তুলে ধরে বলেন, ভোটদান কেবল নাগরিক অধিকার নয়, এটি একটি দায়িত্ব। অন্তবর্তীকালিন প্রধান নির্বাচন কমিশনার আশা প্রকাশ করেন, দেশের ভোটাররা সচেতনভাবে এই দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ভিন্নমত গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি স্বাভাবিক অংশ।’ এ বিষয়টি মাথায় রেখে উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে ...
নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দেবে নির্বাচন কমিশন গণবিজ্ঞপ্তি এমাসেই

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দেবে নির্বাচন কমিশন গণবিজ্ঞপ্তি এমাসেই

অনলাইন নিউজ, জাতীয়, রাজনীতি, সম্প্রতি সংবাদ
বার্তা প্রতিনিধি: বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচনের আগে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দেবে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য চলতি মাসে নতুন দল নিবন্ধনের জন্য আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি সচিবালয়। তবে এ বিষয়ে ইসি এখনো অনুমোদন দেয়নি। ফাইল তৈরির কাজ চলছে। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, নতুন দল নিবন্ধনের প্রক্রিয়া মেনে কিছু দিনের মধ্যেই গণবিজ্ঞপ্তি জারি করা হতে পারে। নির্বাচন কমিশন কর্মকর্তারা বলছেন, সংসদ নির্বাচনের আগে নতুন দল নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। ২০০৮ সাল থেকে নির্বাচনমুখী দলগুলোকে নিবন্ধন দিয়ে আসছে ইসি। নিবন্ধন না থাকলে কোনো দল নির্বাচনে অংশ নিতে পারে না। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি কমিশনের কাছে উপস্থাপনের জন্য নথি প্রস্তুত করা হচ্ছে। কমিশন অনুমোদন দিলে যে কোনো সময় জারি হতে পারে গণবিজ্ঞপ্তি। বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক সর্বশেষ দল নি...