
শেখ আবীর: রেলওয়ে ফ্লাটফর্মের সেই ভিক্ষারী রানু মন্যল বর্তমানে ভারত জুড়ে যেন এক নাম। সোশ্যাল মিডিয়া জুড়ে রানুর প্রশংসায় এখন ভরপুর। ইতোমধ্যে দেশটির অন্যতম তারকা হিমেশ রেশমিয়ার ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’ ছবির জন্য পর পর তিনটি গানের রেকর্ডিং শেষ করেছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!তার জন্য একের এক আসতে থাকছে সুখবর। এবার রানুর কাছে গান গাওয়ার প্রস্তাব এসেছে খোদ এ আর রহমানের অফিস থেকে। এমনকি সোনু নিগমও ফোন করে রানু মণ্ডলকে শুভেচ্ছা জানিয়েছেন বলে জানা গেছে। জি নিউজ এর খবরে এমনটিই বলা হয়েছে।
এবার তিনি আরো কিছু পেতে যাচ্ছেন। রানু মণ্ডলের কাছে বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে গান গাওয়ার প্রস্তাব আসছে। বাংলা, হিন্দির পাশাপাশি তার কাছে দক্ষিণী ছবিতেও গান গাওয়ার প্রস্তাব এসেছে । রানু মণ্ডলের ম্যানেজার অতীন্দ্র চক্রবর্তী নিজেই জানিয়েছেন এ আর রহমানের অফিস থেকে এবং সোনু নিগমও এই ভাইরাল গায়িকার সঙ্গে গান গাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
বহুল আলোচিত রানু মণ্ডলকে নিয়ে হাজারও খবরের মাঝে শোনা যাচ্ছে বহু ভুয়া খবরও। এ আগে রানু মণ্ডলকে বলিউড তারকা সালমানের ফ্ল্যাট দেয়ার খবর ও দাবাং থ্রিতে গান গাওয়ার প্রস্তাব দেয়ার খবর ছড়িয়ে পড়েছিল।
উল্লেখ্য যে, রানাঘাটের রেলস্টেশন থেকে রানু মণ্ডলের মুম্বাই যাত্রার গল্পটা খানিকটা রূপকথার গল্পের মতোই। বর্তমানে তার ম্যানেজার অতীন্দ্র চক্রবর্তী প্রথম রানু মণ্ডলের গান রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আর এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় এই গান ভাইরাল হয়ে যায়। আর তার পর থেকে তিনি এখন ভারতের হিরু।
সূত্র: মানবকণ্ঠ

