Tuesday, July 21বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

বিশ্ব সংবাদ

অবশেষে সৌদী আরবে নির্যাতিতা সুমি আগামী শুক্রবার দেশে ফিরছেন

অবশেষে সৌদী আরবে নির্যাতিতা সুমি আগামী শুক্রবার দেশে ফিরছেন

আজকের শিরোনাম, বিশ্ব সংবাদ, সম্প্রতি সংবাদ
বার্তা প্রতিনিধি: অবশেষে মাননীয় প্রধান মন্ত্রীর হস্তক্ষেপে সৌদি আবর থেকে ফিরছেন নির্যাতিতা সুমি। জানা যায় সৌদী আরবে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরে বিশ্বব্যাপী সংবাদ শিরোনাম হওয়া বাংলাদেশি সেই সুমি আক্তারকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। আগামী শুক্রবার সকাল সোয়া ৭টায় এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছাবেন বলে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের ফার্স্ট সেক্রেটারি (শ্রম) কে এম সালাউদ্দিন জানিয়েছেন। জেদ্দা কনস্যুলেটের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরবের নাজরান শহরের শ্রম আদালতে সুমির বিষয়টি নিষ্পত্তি হয়েছে। ওই আদালত সুমির কফিলের (নিয়োগকর্তা) দাবিকৃত ২২ হাজার সৌদি রিয়াল পরিশোধের আবেদন নামঞ্জুর এবং সুমিকে ‘ফাইনাল এক্সিট’ (দেশে ফেরার অনুমতি) প্রদানের আবেদন মঞ্জুর করে। কনস্যুলেট জানিয়েছে, শ্রম আদালতের আদেশের পর সুমি আক্তারকে তার বর্তমান কফিল ...
বড় তেল খনি আবিস্কারে ইরানের অর্থনীতিতে বড় মাত্রা যোগ

বড় তেল খনি আবিস্কারে ইরানের অর্থনীতিতে বড় মাত্রা যোগ

আজকের শিরোনাম, বিশ্ব সংবাদ, সব ধরনের খবর সবার আগে
বার্তা প্রতিনিধি: ইরানের খুজেস্তান প্রদেশে মধ্য সাগরে বড় একটি তেলের খনি আবিষ্কার করেছে । খনিটিতে দুই হাজার ২২০ কোটি ব্যারেল তেলের মজুদ রয়েছে। তেল আরো মজুদ থাকতে পারে তবে প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে এর মধ্যে মাত্র দুই হাজার ২২০ কোটি ব্যারেল তেল উত্তোলন সম্ভব। গত সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ইরানি জ্বালানিমন্ত্রী বাইজান নামদার জাঙ্গানেহ। রোববার প্রথম নতুন তেলক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। আরব দেশ হিসেবে ইরানের অর্থনীতি মূলত তেলনির্ভর। নতুন এই তেলের খনির সন্ধান সে দেশের অর্থনীতিতে নতুন শক্তির সঞ্চার করবে বলে মনে করা হচ্ছে। এই নতুন খনিটিতে পাঁচ হাজার ৩০০ কোটি ব্যারেল তেল রয়েছে বলে জানান তিনি। কিন্তু একদিন পরই দেশটির জ্বালানিমন্ত্রী তেলের পরিমাণের নতুন হিসেব তুলে ধরেন। খবর এএফপির। তবে বিশ্বের তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে শীর্ষস্থান...
মিয়ানমারে রহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে গাম্বিয়ার আন্তর্জাতিক বিচার আদালতে মামলা

মিয়ানমারে রহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে গাম্বিয়ার আন্তর্জাতিক বিচার আদালতে মামলা

আজকের শিরোনাম, বিশ্ব সংবাদ, সম্প্রতি সংবাদ
বার্তা প্রতিনিধি:গত বছরে মিয়ানমান সরকারের জগণ্যতম রোহিঙ্গাদের গণহত্যার অভিযোগ তুলে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করেছেন ওআইসিভুক্ত দেশ গাম্বিয়া। নেদারল্যান্ডসের দি হেগের দি ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) সোমবার ওই মামলা করে দেশটি। গাম্বিয়ার বিচারমন্ত্রী আবুবকর তামবাদউ এ তথ্য জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। এক সংবাদ সম্মেলনে আবুবকর তামবাদউ বলেন, জেনোসাইড কনভেনশন অনুসারে আমরা একটি আবেদন দিলাম। আমাদের লক্ষ্য হল মিয়ানমারকে তাদের নিজেদের মানুষের ওপর নির্যাতনের জন্য বিচারের আওতায় আনা। আমাদের চোখের সামনে একটা গণহত্যা সংঘটিত হচ্ছে, আর আমরা কিছুই করছি না। এটা আমাদের প্রজন্মের জন্য লজ্জার। গাম্বিয়া ও মিয়ানমার দু'দেশেই ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনে স্বাক্ষরকারী দেশ। মূলত জেনোসাইড কনভেনশন লঙ্ঘনের অভিযোগে মামলাটি হয়েছে বলে ১০টি বেসরকার...
বিমান আকাশে উড়া অবস্থায় শিশুর জন্ম আজীবন বিনামূল্যে চড়তে পারবেন জেট এয়ারওয়েজে

বিমান আকাশে উড়া অবস্থায় শিশুর জন্ম আজীবন বিনামূল্যে চড়তে পারবেন জেট এয়ারওয়েজে

বিশ্ব সংবাদ, সম্প্রতি সংবাদ
বার্তা প্রতিনিধি: এ যেন এক অদ্ভুট ঘটনার জন্ম দিল ভারতের বেসরকারি এয়ারলাইন্স জেট এয়ারওয়েজে। বিমানটি আকাশে উড়া অবস্থায় এক শিশু জন্ম নিয়েছে। সৌদি আরব থেকে ভারত যাওয়ার পথে শিশুটির জন্ম হয়। ওই বিমান কর্তৃপক্ষ শিশুটির আজীবন বিনামূল্যে আকাশ ভ্রমণের সুবিধা করে দিয়েছে। তবে শিশুটি পৃথিবীতে আসার ব্যাপারটি সহজ ছিল না। জেট এয়ারওয়েজ বিমান কর্তৃপক্ষ সূত্র জানায়, বিমানটি তখন ৩৫ হাজার ফুট উঁচুতে। হঠাৎ করে গর্ভবতী এক নারীর নির্ধারিত সময়ের আগেই প্রসব ব্যথা শুরু হয়। বিমানে কোনো ডাক্তার না থাকায় একজন ক্রু ও এক যাত্রী নারীটিকে সাহায্যের জন্য এগিয়ে আসেন। বিমান ক্রু ও এক যাত্রী তারা দুইজনই ছিলেন প্রশিক্ষিত নার্স। তাদের সাহায্যে প্রায় ৩৫ হাজার ফুট উঁচুতে মধ্য আকাশে জন্ম হয় শিশুটির। জেট এয়ারওয়েজের বোয়িং ৭৩৭ বিমানটি মুম্বাই পৌঁছানোর পর মা ও শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জেট এয়ারওয়েজ বোয়িং ৭৩৭ বি...