Saturday, August 8বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

অনলাইন নিউজ

ক্যাসিনো ব্যবসায়ী এনু ও রুপন ভূঁইয়া বিদেশে পালাতে গিয়ে ধরা পুলিশের হাতে

ক্যাসিনো ব্যবসায়ী এনু ও রুপন ভূঁইয়া বিদেশে পালাতে গিয়ে ধরা পুলিশের হাতে

অনলাইন নিউজ, আজকের শিরোনাম, জাতীয়
বার্তা প্রতিনিধি: বিদেশে পাড়ি দেয়ার পরিকল্পনা ছিল মতিঝিলের ক্যাসিনো ব্যবসার মূলহোতা এনামুল হক ওরফে এনু ভূঁইয়া এবং রুপন ভূঁইয়া। তারা ভুয়া পাসপোর্ট ব্যবহার করে বিদেশে যাওয়ার চেষ্টায় ছিলেন। এই তথ্য জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে এসব কথা জানান সিআইডির ডিআইজি ইমতিয়াজ আহমেদ। তিনি বলেন, ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হওয়ার পরই তারা কক্সবাজার গিয়ে আত্মগোপন করে থাকে। সেখান থেকেই তারা ভুয়া পাসপোর্ট বানিয়ে বিদেশে পাড়ি দেয়ার পরিকল্পনা করেন। প্রথমে মিয়ানমার, ভারত; সর্বশেষ নেপাল যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। গেণ্ডারিয়ার এ দুই ত্রাসকে ধরার বিষয়ে ডিআইজি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার কেরানীগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তাদের কাছ থেকে আনুমানিক ৪০ লাখ টাকা পাওয়া যায়। প্রসঙ্গত গত বছরের অক্টোবরে ক্যাসিনোবিরোধী অভিযানে আইনশৃঙ্খ...
সুলতান আল সাঈদের মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা বাংলাদেশের

সুলতান আল সাঈদের মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা বাংলাদেশের

Blog, অনলাইন নিউজ, জাতীয়
বার্তা প্রতিনিধি: ওমানের সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদের মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ। রোববার মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যেমে এই শোক ঘোষণা করা হয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ওমানের সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদের মৃত্যুতে সোমবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ১ দিনের শোক পালন করা হবে। এদিন সব সরকারি-আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, দফতর, অধিদফতর, পরিদফতর, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে এবং বিদেশস্থ বাংলাদেশ মিশন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে। এছাড়া সুলতান কাবুস বিন সাদ আল সাঈদের রুহের মাগফেরাত কামনা করে দেশের সকল মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। শুক্রবার সন্ধ্যায় প্রায় ৫০ বছর ধরে দেশটির রাজনৈতিক অঙ্গন নিয়ন্ত্রণে রাখা ৭৯ বছর বয়সী এ সুলতানের মৃত্যু হয়...
নতুন করে শ্রম আইনের একটি মামলায় শ্রম আদালত তলব করেছেন ডঃ ইউনুসকে

নতুন করে শ্রম আইনের একটি মামলায় শ্রম আদালত তলব করেছেন ডঃ ইউনুসকে

অনলাইন নিউজ, অপরাধ জগত, জাতীয়
বার্তা প্রতিনিধি: অবশেষে শ্রম আইনের ১০টি নিয়ম লঙ্ঘন করা মামলায় গ্রামীণ কমিউনিকেশন্সের চেয়ারম্যান হিসেবে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে তলব করেছে ঢাকার শ্রম আদালত। জানা যায় আগামী ৬ ফেব্রুয়ারি তাকে হাজির হতে সমন জারির নির্দেশ দিয়েছেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক রহিবুল ইসলাম। শ্রম আদালতের পেশকার মিয়া মো. জামাল উদ্দিন সোমবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি সমন পেয়ে আদালতে হাজির না হলে গ্রেফতারি পরোয়ানা জারির বিধান রয়েছে। ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গত ৫ জানুয়ারি আদালতে মামলাটি করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের শ্রম পরিদর্শক (সাধারণ) তরিকুল ইসলাম। এই মামলায় ড. ইউনূস ছাড়াও গ্রামীণ কমিউনিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা, পরিচালক আব্দুল হাই খান ও উপ-মহাব্যবস্থাপক (জিএম) গৌরি শংকরকে বিবাদী করা হয়েছে। এদিকে নিজের প্রতিষ্ঠিত গ্রামীণ কমিউনিকেশন্...
বাংলাদেশে সবছেয়ে কময়সি এমপি পলকের সম্পদের পাহাড়

বাংলাদেশে সবছেয়ে কময়সি এমপি পলকের সম্পদের পাহাড়

অনলাইন নিউজ, অনুসন্ধানী
বার্তা প্রতিনিধি: বাংলাদেশের সর্বকনিষ্ঠ এমপি নাটোরের জুনাইদ আহম্মেদ পলক। তার স্ত্রী আরিফা জেসমিন কর্মজীবন শুরু করেন নাটোরের সিংড়া সদরের দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে। ২০১১ সালের শুরুতে মনোবিজ্ঞানের প্রভাষক হিসেবে স্থানীয় দমদমা স্কুল অ্যান্ড কলেজে চাকরি নেন। ২০০৮ সালে তার সম্পদ বলতে ছিল সর্বসাকুল্যে ১৫ শতক মাঠের জমি, ব্যাংকে ৫০ হাজার টাকা, নগদ ১০ হাজার টাকা, ১০ ভরি সোনা, ২৫ হাজার টাকা দামের একটি রেফ্রিজারেটর ও ১০ হাজার টাকা দামের একটি মোবাইল ফোন। ঠিক পাঁচ বছরের মাথায় এখন তিনি ভিশন বিল্ডার্স লিমিটেড কোম্পানির ৮০ ভাগ শেয়ারের মালিক। এখন তার সঞ্চয়পত্র আছে ২০ লাখ টাকার, ২৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের (ঢাকা-মেট্রো-গ-৩৩-০২৪৫) একটি অত্যাধুনিক প্রাইভেট কার। সোনা ১০৩ ভরি ও নগদ রয়েছে ১০ লাখ ও ব্যাংকে তিন লাখ ৮০ হাজার ৮৭৩ টাকা। একটি ডেস্কটপ ও একটি ল্যাপটপ, এসি ও ফ্রিজ। খাট, ড্রে...