Thursday, June 25বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

আজকের শিরোনাম

মিয়ানমারে রহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে গাম্বিয়ার আন্তর্জাতিক বিচার আদালতে মামলা

মিয়ানমারে রহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে গাম্বিয়ার আন্তর্জাতিক বিচার আদালতে মামলা

আজকের শিরোনাম, বিশ্ব সংবাদ, সম্প্রতি সংবাদ
বার্তা প্রতিনিধি:গত বছরে মিয়ানমান সরকারের জগণ্যতম রোহিঙ্গাদের গণহত্যার অভিযোগ তুলে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করেছেন ওআইসিভুক্ত দেশ গাম্বিয়া। নেদারল্যান্ডসের দি হেগের দি ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) সোমবার ওই মামলা করে দেশটি। গাম্বিয়ার বিচারমন্ত্রী আবুবকর তামবাদউ এ তথ্য জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। এক সংবাদ সম্মেলনে আবুবকর তামবাদউ বলেন, জেনোসাইড কনভেনশন অনুসারে আমরা একটি আবেদন দিলাম। আমাদের লক্ষ্য হল মিয়ানমারকে তাদের নিজেদের মানুষের ওপর নির্যাতনের জন্য বিচারের আওতায় আনা। আমাদের চোখের সামনে একটা গণহত্যা সংঘটিত হচ্ছে, আর আমরা কিছুই করছি না। এটা আমাদের প্রজন্মের জন্য লজ্জার। গাম্বিয়া ও মিয়ানমার দু'দেশেই ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনে স্বাক্ষরকারী দেশ। মূলত জেনোসাইড কনভেনশন লঙ্ঘনের অভিযোগে মামলাটি হয়েছে বলে ১০টি বেসরকার...
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

আজকের শিরোনাম, জাতীয়, সম্প্রতি সংবাদ
বার্তা প্রতিনিধি: গতকাল রাত প্রায় ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া উপজেলার কসবায় দুটি ট্রেনের সংঘর্ষে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও মঙ্গলবার (১২ নভেম্বর) এ দুর্ঘটনায় শোক জানিয়েছেন সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরইমধ্যে দুর্ঘটনা তদন্তে ৩টি কমিটি গঠন করা হয়েছে বলে জানান রেলসচিব মোহাম্মদ মোফাজ্জল হোসেন। তিনি জানান, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, রেলওয়ে কর্তৃপক্ষ এবং স্থানীয় অধিবাসীরা উদ্ধার কাজ চালাচ্ছেন। দুটি রিলিফ ট্রেন উদ্ধার শুরু করেছে বলেও জানান তিনি। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের পর ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সকালে এ তথ্য নিশ্চিত করেন আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস। সোমবার দিবাগত রাত ৩টার দিকে কসবা উপজেলার...
জালজালিয়াতি করে রোহিঙ্গাদের পাসপোর্ট বানিয়ে দেয়ার অভিযোগে আজিজিয়া ট্রাভেল এজেন্সির মালিক আতিকুল রহমানকে আটক করেছে র‌্যাব।

জালজালিয়াতি করে রোহিঙ্গাদের পাসপোর্ট বানিয়ে দেয়ার অভিযোগে আজিজিয়া ট্রাভেল এজেন্সির মালিক আতিকুল রহমানকে আটক করেছে র‌্যাব।

অনুসন্ধানী, আজকের শিরোনাম, সব ধরনের খবর সবার আগে
বার্তা প্রতিনিধি: বাংলাদেশে পালিয়ে আসা রাখাইন সম্প্রদায়কে জালজালিয়াতি করে অবৈধভাবে রোহিঙ্গাদের পাসপোর্ট বানিয়ে দেয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আজিজিয়া ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির মালিক আতিকুল রহমানকে আটক করেছে র‌্যাব। এক তথ্যের ভিত্তিতে গত সোমবার দুপুরে আতিকুলের বাসাবোর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে তার অফিসে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক অ্যাকাউন্ট ও জমির কাগজপত্র। অভিযানে পর র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরিতে সহায়তা করে আসছিলেন তিনি। রহিঙ্গাদের পার্সপোর্ট তৈরী করতে মোটা অংকের টাকা নিতেন তিনি। আর এ কাজের মাধ্যমেই অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হয়েছেন তিনি। হঠাৎ তার গতিবিধি পরিবর্তন হলে সন্দেহের ভিত্তিতে তার বাসায় অভিযান চালায় র‌্যাব। অবশ্য পরে তার সত্যতা পাওয়ায় তাকে গ্রেপতার করা...
ইফতি বললেন ফাহাদকে পূর্বপরিকল্পিতভাবে মারা হয়

ইফতি বললেন ফাহাদকে পূর্বপরিকল্পিতভাবে মারা হয়

অপরাধ জগত, আজকের শিরোনাম, খেলাধুলা, জাতীয়, রাজনীতি, সম্প্রতি সংবাদ
বার্তা রিপোটার: আলোচিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে হত্যা মামলায় বুয়েট শাখা ছাত্রলীগের উপসমাজসেবা বিষয়ক সম্পাদক ইফতি মোশাররেফ সকাল ম্যাজিস্ট্রেটের কাছে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সাদবির ইয়াছির আহসান চৌধুরীর কাছে এ জবানবন্দি প্রদান করেন তিনি। ইফতি আজ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আবরার হত্যাকাণ্ডের বর্ণনার সঙ্গে তার নিজের জড়িত থাকাসহ অপর আসামিদের নাম প্রকাশ করেছেন তিনি। জবানবন্দি দেওয়ার আগে ইফতিকে আদালতে হাজির করে আসামিকে কোর্টে প্রেরণ ও জবানবন্দি রেকর্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান। আবেদনে এসব কথা উল্লেখ করেন তিনি। তবে তদন্তকারী কর্মকর্তা আবেদনে বলেন, ‘আসামি ইফতি মোশাররেফ সকাল ৬ অক্টোবর আবরার ফাহাদকে বুয়েট শেরে বাংলা ...