Wednesday, May 20বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

জালজালিয়াতি করে রোহিঙ্গাদের পাসপোর্ট বানিয়ে দেয়ার অভিযোগে আজিজিয়া ট্রাভেল এজেন্সির মালিক আতিকুল রহমানকে আটক করেছে র‌্যাব।

বার্তা প্রতিনিধি: বাংলাদেশে পালিয়ে আসা রাখাইন সম্প্রদায়কে জালজালিয়াতি করে অবৈধভাবে রোহিঙ্গাদের পাসপোর্ট বানিয়ে দেয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আজিজিয়া ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির মালিক আতিকুল রহমানকে আটক করেছে র‌্যাব।

Thank you for reading this post, don't forget to subscribe!

এক তথ্যের ভিত্তিতে গত সোমবার দুপুরে আতিকুলের বাসাবোর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে তার অফিসে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক অ্যাকাউন্ট ও জমির কাগজপত্র।

অভিযানে পর র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরিতে সহায়তা করে আসছিলেন তিনি। রহিঙ্গাদের পার্সপোর্ট তৈরী করতে মোটা অংকের টাকা নিতেন তিনি। আর এ কাজের মাধ্যমেই অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হয়েছেন তিনি। হঠাৎ তার গতিবিধি পরিবর্তন হলে সন্দেহের ভিত্তিতে তার বাসায় অভিযান চালায় র‌্যাব। অবশ্য পরে তার সত্যতা পাওয়ায় তাকে গ্রেপতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *