Friday, August 7বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

Uncategorized

আগামী সপ্তাহে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারী করা হবে

আগামী সপ্তাহে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারী করা হবে

Uncategorized
বার্তা প্রতিনিধি: বাংলাদেশ থেকে নেওয়া বর্ষিয়ান রাজনীতিবিদ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। ম্যাসিভ হার্ট অ্যাটাক করে ‘জীবন শঙ্কায়’ থাকা ওবায়দুল কাদেরকে সপ্তাহখানেক পর মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকরা তার বাইপাস সার্জারির পরিকল্পনা করছেন । গত মঙ্গলবার ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফ করতে গিয়ে এ তথ্য জানিয়েছেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ডাক্তাররা। হাসাপাতালের চিকিৎসকরা জানান, সপ্তাহখানেক পর ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি করা হবে। তারা আরো জানান, ওবায়দুল কাদেরের শরীরে ইনফেকশন রয়েছে। এ ছাড়া তার কিডনিতেও সমস্যা রয়েছে। তবে সেগুলো গুরুতর নয়। আগামী দুদিন তার কিডনি ডায়ালাইসিস করা হবে। তার আগে মঙ্গলবার সকালের দিকে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার আরো উন্নতি হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক ব্যার...
কাশ্মীর সীমান্তে পদুই দেশের সেনাদের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলি অব্যাহত

কাশ্মীর সীমান্তে পদুই দেশের সেনাদের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলি অব্যাহত

Uncategorized
বার্তা প্রতিনিধি: পাকিস্থানের প্রধান মন্ত্রী ইমরান খান শান্তির বার্তা দিতে পাকিস্তান আটক ভারতীয় পাইলটকে ছেড়ে দিলেও কাশ্মীর সীমান্তে প্রতিবেশী দুই দেশের সেনাদের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলি অব্যাহত আছে। এতে অন্তত চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো চারজন। শনিবার এ তথ্য জানিয়েছেন কর্মকর্তারা। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের সেনাদের মধ্যে একে অপরের পোস্ট, গ্রাম ও সীমান্ত লক্ষ্য করে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ভারতের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরে একই পরিবারের তিনজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। গত আটদিন ধরে কাশ্মীরের পুঞ্চ এবং রাজৌরি জেলার নিয়ন্ত্রণ রেখায় প্রতিবেশী দুইদেশের সেনাদের মধ্যে গোলাগুলি চলছে। নিয়ন্ত্রণ রেখার পাঁচ কিলোমিটারের মধ্যে অবস্থিত সব স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে পাকিস্তানের দাবি, ভারত তাদের আজাদ কাশ্মীর...
বিজিবি মিয়ানমারের সেনা সদস্যকে পিরিয়ে দিবে রোববার

বিজিবি মিয়ানমারের সেনা সদস্যকে পিরিয়ে দিবে রোববার

Uncategorized
বার্তা প্রতিনিধি: গতকাল মিয়ানমারের এক সেনা সদস্যকে আটক করেছে বাংলাদেশের সীমান্ত রক্ষিবাহীনি বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। তারা বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থেকে তাকে আটক করেন। তবে মিয়ানমার সেনাবাহিনীর ঐ সদস্যকে আগামীকাল রোববার মিয়ানমারে হস্তান্তর করা হবে। এদিন সকালে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু পয়েন্ট দিয়ে হস্তান্তর করবে বাংলাদেশের সীমান্ত রক্ষীবাহিনী বিজিবি। কক্সবাজারে বিজিবি ৩৪ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, আটক মিয়ানমার সেনাসদস্যকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু পয়েন্ট দিয়ে হস্তান্তর করা হবে। সকাল ১১টায় এই হস্তান্তর সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার ভাল্লুকখাইয়া সীমান্তের হাতিছড়া এলাকা থেকে গত ২৪ জানুয়ারি মিয়ানমারের ওই সেনাসদস্যকে আটক করা হয়। আটক সেনাসদস্যের নাম অং বো বো থিন। আটকের...
সুন্দর একটি নগরী উপহার দিতে চান মেয়র আকিতুল ইসলাম

সুন্দর একটি নগরী উপহার দিতে চান মেয়র আকিতুল ইসলাম

Uncategorized
বার্তা প্রতিনিধি: সম্প্রতি বিপুল ভোটে জয়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম সুন্দর একটি নগরী উপহার দিতে চান এবং তিনি প্রয়াত মেয়র আনিসুল হকের রেখে যাওয়া কাজ ও পরিকল্পনা গুলো এগিয়ে নিতে তার আগ্রহের কথা জানিয়েছেন । নব নির্বাচিত মেয়র গত শনিবার (২ মার্চ) দুপুর ১২টা ১০ মিনিটে রাজধানীর উত্তরায় তার নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। ডিএসসিসির উপ-নির্বাচনে নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম বলেছেন, স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী কর্মসূচি হিসেবে ঢাকা উত্তরের উন্নয়নকে তিন ভাগে ভাগ করেছি। তিনি আরো বলেন, আগামী এক বছরে যা করতে চাই তা হলো-ঢাকা উত্তরকে আলোকিত নগরে পরিণত করা, পরিবেশ দূষণ রোধ করা, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নগর অ্যাপকে সক্রিয় করা। কর ও লেনদেন ডিজিটালাইজড ও অটোমেটেড করা; বৃক্ষ রোপন, নগর বনায়ন, নগর কৃষির বিস্তার ও বিকাশ; প্রতি মহল্লায় উন্মুক্ত পার্ক ও খেলার মাঠ গড়...