Saturday, June 13বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

সুন্দর একটি নগরী উপহার দিতে চান মেয়র আকিতুল ইসলাম

বার্তা প্রতিনিধি: সম্প্রতি বিপুল ভোটে জয়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম সুন্দর একটি নগরী উপহার দিতে চান এবং তিনি প্রয়াত মেয়র আনিসুল হকের রেখে যাওয়া কাজ ও পরিকল্পনা গুলো এগিয়ে নিতে তার আগ্রহের কথা জানিয়েছেন । নব নির্বাচিত মেয়র গত শনিবার (২ মার্চ) দুপুর ১২টা ১০ মিনিটে রাজধানীর উত্তরায় তার নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

ডিএসসিসির উপ-নির্বাচনে নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম বলেছেন, স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী কর্মসূচি হিসেবে ঢাকা উত্তরের উন্নয়নকে তিন ভাগে ভাগ করেছি।

তিনি আরো বলেন, আগামী এক বছরে যা করতে চাই তা হলো-ঢাকা উত্তরকে আলোকিত নগরে পরিণত করা, পরিবেশ দূষণ রোধ করা, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নগর অ্যাপকে সক্রিয় করা। কর ও লেনদেন ডিজিটালাইজড ও অটোমেটেড করা; বৃক্ষ রোপন, নগর বনায়ন, নগর কৃষির বিস্তার ও বিকাশ; প্রতি মহল্লায় উন্মুক্ত পার্ক ও খেলার মাঠ গড়ে তোলার মাধ্যমে সবুজ ঢাকা গড়ে তোলা হবে। তিনি ঢাকা উত্তর সিটিকে একটি আধুনিক সিটি হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগীতা কামনা করেন।

খবর: আলোকিত বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *